Ajker Patrika

গোপালগঞ্জে সাংবাদিকের বাসায় হামলা-ভাঙচুর

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৭: ৫৩
গোপালগঞ্জে সাংবাদিকের বাসায় হামলা-ভাঙচুর
নবীনবাগ এলাকায় সাংবাদিক একরামুল কবীর মুক্তর বাসায় ভাঙচুর। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে একের পর এক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে শহরের নবীনবাগ এলাকায় সাংবাদিক শেখ মো. একরামুল কবীর মুক্তর বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা বাড়ির সিসিটিভি ক্যামেরা ও ভবনের জানালার কাচ ভাঙচুর করে।

শেখ মো. একরামুল কবীর মুক্ত গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এবং বাংলানিউজের জেলা প্রতিনিধি।

পরিবার সূত্রে জানা গেছে, আজ বেলা দেড়টার দিকে বেশ কয়েকজন ব্যক্তি একরামুল কবীর মুক্তর বাসায় গিয়ে হামলা চালান। প্রথমে তাঁরা বাড়ির সিসিটিভি ক্যামেরাগুলো ভাঙচুর করেন। পরে তিনতলা ভবনের বিভিন্ন জানালার থাই গ্লাস ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁর বৃদ্ধ মায়ের ভবনের জানালার কাচও ভাঙচুর করা হয়। হামলার সময় একরামুল কবীর মুক্ত ঘরের ভেতরে একা ছিলেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে হামলাকারীদের সেখান থেকে সরিয়ে দেন।

সাংবাদিকের মা হুরিয়া খানম বলেন, ‘বেশ কয়েকজন লোক আমার ও ছেলের বাড়িতে হামলা চালিয়ে সিসিটিভি ক্যামেরা এবং ভবনের কাচ ভাঙচুর করেন। চলে যাওয়ার সময় তাঁরা আমার দুই ছেলে একরামুল কবীর মুক্ত ও জিয়াউল কবীর বিপ্লবকে হত্যার হুমকি দেন।’

এ বিষয়ে একরামুল কবীর মুক্ত বলেন, ‘আমি আগামী দিনে গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছি। তাঁর ধারণা, নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করার উদ্দেশ্যে কেউ এ হামলা চালিয়ে থাকতে পারে।’ তবে হামলাকারীদের এমন চেষ্টা সফল হবে না বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত