
মোবাইল ফোনে কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে দিনদুপুরে এক মাদ্রাসাশিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে রাসেল শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, থানায় মামলা করার পরও অজ্ঞাত কারণে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ।
আহত মো. রফিকুল ইসলাম (৪৫) বর্তমানে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি টুঙ্গিপাড়ার পার্শ্ববর্তী চিতলমারী উপজেলার বড়বাড়িয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৮ এপ্রিল দুপুরের দিকে চিতলমারীর বড়বাড়িয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসায় একই গ্রামের আবুল কালাম শেখের ছেলে রাসেল শেখ আসেন। হঠাৎ তিনি সহকারী অধ্যাপক রফিকুল ইসলামকে হুমকি দিয়ে মারধর শুরু করেন। একপর্যায়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে রফিকুল ইসলামকে উদ্ধার করে প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত রফিকুল ইসলাম বলেন, ‘গত ৬ এপ্রিল রাতে অনলাইন ট্রেনিংয়ে থাকার সময় আমার মোবাইলে কল দেন চিতলমারীর বড়বাড়িয়া গ্রামের রাসেল। তখন কলটি গ্রহণ করে ট্রেনিংয়ে আছি বলে কেটে দিই। ৭ এপ্রিল আবার রাসেল কয়েকবার কল দিলে ব্যস্ততার কারণে কলটি গ্রহণ করতে পারিনি। পরদিন মাদ্রাসায় এসে ছাত্রদল নেতা পরিচয়ে হুমকি দিয়ে আমাকে মারধর শুরু করে। একপর্যায়ে আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। চিতলমারী থানায় মামলা করার পরও রাসেল প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে তাকে গ্রেপ্তার করেনি পুলিশ।'
এ বিষয়ে অভিযুক্ত রাসেল শেখ যুবদলের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন দাবি করে বলেন, রফিকুল ইসলাম ও তাঁর শ্বশুর মাছুদুর রহমান মাদ্রাসায় চাকরি দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছেন। অনেক দিন হয়ে গেলেও সেই টাকা ফেরত দেননি আর চাকরিও দেননি।
তবে হাতুড়িপেটার বিষয়টি এড়িয়ে যান রাসেল শেখ।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, সহকারী অধ্যাপককে মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। তাঁকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. মিন্টু মিয়া দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে সৌদি আরবের সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার খড়মপুরের একটি মাজার প্রাঙ্গণে এ আয়োজনের পর তিনি সৌদি আরবের জার্সি গায়ে দিয়ে আনন্দ মিছিল করেন।
১৪ মিনিট আগে
পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক সড়কের দেবীপুর এলাকায় মালবাহী ট্রাক পার হওয়ার সময় একটি বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে মঠবাড়িয়া ও পার্শ্ববর্তী বরগুনার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
৩৯ মিনিট আগে
বগুড়ায় পুলিশের একজন উপপরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ছুরিকাহত এসআই মইনুল ইসলাম বগুড়া শহরের কৈগাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১টার দিকে শহরের ফুলদীঘি এলাকায় ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে