Ajker Patrika

গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৫০

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৫০
দুর্ঘটনায় সড়কের পাশে খাদে পড়ে যায় দুটি বাস। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বিকেলে ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি বাস অপর একটি জিএমএস পরিবহনের বাসকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক চলে এলে ত্রিমুখী সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় সড়কের পাশে খাদে পড়ে যায় দুটি বাস। ছবি: আজকের পত্রিকা
দুর্ঘটনায় সড়কের পাশে খাদে পড়ে যায় দুটি বাস। ছবি: আজকের পত্রিকা

সংঘর্ষের পর বাস দুটি মহাসড়কের খাদে পড়ে যায়। ট্রাকের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই বাসে থাকা অন্তত ৫০ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করেন। পরে তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে নেওয়ার পর একজন বাসযাত্রী মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত