
গোপালগঞ্জের কাশিয়ানীতে শতাধিক সদস্যের জমা করা প্রায় ১০ লাখ টাকা নিয়ে লাপাত্তা কমিউনিটি অ্যাকশন ফর রুরাল ডেভেলপমেন্ট (সিএএফআরডি) নামের একটি ভুয়া এনজিও।
এনজিওটির গত রোববার সদস্যদের ঋণ দেওয়ার কথা ছিল, কিন্তু ওই দিনই কার্যালয়ে তালা ঝুলিয়ে পালিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে উপজেলার চর পিংগলিয়া এলাকার ওই এনজিও কার্যালয়ে ভিড় করছেন সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৩১ জুলাই চর পিংগলিয়ায় লিংকন রায়ের বাড়ি ভাড়া নিয়ে কার্যালয় খোলে সিএএফআরডি। ভুয়া এনজিওটির কর্মীরা পরে বিভিন্ন গ্রামে গিয়ে শতাধিক ব্যক্তি থেকে সদস্য ফি বাবদ ১ হাজার ১২০ টাকা ও ঋণ দেওয়ার কথা বলে জনপ্রতি ৩ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় নেন। রোববার সকালে সদস্যদের ঋণ দেওয়ার কথা ছিল; কিন্তু তাঁরা এসে দেখেন কার্যালয়টি তালাবদ্ধ এবং সাইনবোর্ড নামিয়ে পালিয়েছেন এনজিওর কর্মীরা। সঞ্চয়ের টাকা উদ্ধারের আশায় আজ মঙ্গলবারও সদস্যদের কার্যালয়ের সামনে ভিড় করতে দেখা গেছে।
পিংগলিয়া গ্রামের গৌতম চক্রবর্তী বলেন, ‘পাঁচ দিন আগে দুই বছর মেয়াদি ঋণের আশায় বিমাসহ প্রথমে ১ হাজার ১২০ টাকা দিয়ে ভর্তি হই। পরে ১ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা সঞ্চয় জমা করতে বলে। তখন টাকা জমা করলে রোববার ১২টার সময় ঋণ নিতে অফিসে আসতে বলেন এনজিওর কর্মী। এসে দেখি, অফিসে তালা লাগিয়ে তাঁরা পালিয়েছেন।’
একই গ্রামের রাসেল মোল্লা বলেন, ‘৪ লাখ টাকা ঋণ পাওয়ার আশায় তিন দিন আগে ৫০ হাজার টাকা সঞ্চয় জমা দিয়েছি। কিন্তু এখন দেখছি এনজিওটি ভুয়া। তারা গ্রাহকদের টাকা নিয়ে পালিয়েছে। ঋণ পাওয়ার আশায় ধারদেনা করে টাকা দিয়েছিলাম। এখন আরও বিপদে পড়ে গেলাম। আমরা এই প্রতারকদের বিচার চাই।’
কার্যালয় বানানোর জন্য বাড়ি ভাড়া দেওয়া লিংকন রায় বলেন, ‘কিছুদিন আগে ওই এনজিওর ম্যানেজার জুয়েল রানা আমার বাড়িটি ভাড়া নেয়। কিন্তু তাদের সঙ্গে চুক্তিপত্র হওয়ার আগেই তারা পালিয়েছে।’
এ বিষয়ে জানতে এনজিওটির ম্যানেজার জুয়েলের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।
যোগাযোগ করা হলে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, বিষয়টি নিয়ে গ্রাহকেরা অভিযোগ করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় বাবা মীর কালামের (৩৫) পর মৃত্যু হয়েছে মেয়ে কথারও (৪)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সন্ধ্যায় শিশুটি মারা গেছে। এর আগে গত সোমবার মারা যান শিশুটির বাবা মীর কালাম।
২ মিনিট আগে
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে একনেকে অনুমোদন পেয়েছে রাজবাড়ীর পাংশার বহুল আলোচিত ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প। ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন হতে যাওয়া এই প্রকল্প ঘিরে নতুন আশায় বুক বাঁধছেন রাজবাড়ীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, ব্যারাজ নির্মাণ করা হলে প্রা
৭ মিনিট আগে
‘আদালতে আসতে ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে’- সন্ত্রাসবিরোধী আইনে দায়ের মামলায় হাজিরা দিতে এসে সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল লতিফ সিদ্দিকী এ কথা বলেছেন। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে শুনানির এক পর্যায়ে তিনি এ কথা বলেন।
২৯ মিনিট আগে
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া, গাজিরভিটা ও হালুয়াঘাট সদর ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ভূবনকুড়া ও গাজিরভিটা ইউনিয়নের দুটি নদীর বাঁধ ভেঙে গেলে দ্রুত পানি ঢুকে পড়ে লোকালয়ে। এতে পানির নিচে তলিয়ে যায় পাকা বোরো ধান।
৩৫ মিনিট আগে