
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছয় কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে তিনজনকে স্থায়ী ও তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামুজ্জামান বরখাস্তের আদেশে স্বাক্ষর করেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি সাংবাদিকদের জানিয়েছে।
স্থায়ীভাবে বরখাস্ত কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ, উপপরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম ও সিনিয়র মেডিকেল কর্মকর্তা অভিষেক বিশ্বাস। বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার ফারজানা ইসলাম, উপরেজিস্ট্রার নজরুল ইসলাম ও উপপরিচালক (পউও) তুহিন মাহমুদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রেজিস্ট্রারের চিঠিতে বলা হয়েছে, ২০১৮-এর ২ (চ) ধারা মোতাবেক ওই সব কর্মকর্তারা পলাতক থাকায় এবং একই আইনের ৪-এর উপধারা ৫ (ঘ) ধারা অনুযায়ী তাঁদের চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১৭ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে