
গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানার রাসায়নিক গুদামে আগুনে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। আজ রোববার রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত রংমিস্ত্রি আব্দুল রনি (৩০) গাইবান্ধা জেলার সদর উপজেলার মধ্যফজিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, আজ সকালে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কারখানায় আগুনের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। নিহত চারজনই রংমিস্ত্রি।
উল্লেখ্য, ২২ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এমএন্ডইউ ট্রিমস্ লিমিটেড নামের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামের আব্দুর রউফ সরকারের ছেলে মো. সোহাগ সরকার (৩২), গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার মহারাজপুর গ্রামের মো. রফিক মাতব্বরের ছেলে শাওন (২২) ও লালমনিরহাট জেলার সদর উপজেলার তালুকহারাটি গ্রামের মোহাম্মদ বাবুল মিয়ার ছেলে মো. মজমুল হক (২১) মারা যান।
আরও পড়ুন:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের হেনস্তা, ছিনতাইয়ের চেষ্টা এবং অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সংলগ্ন ফ্লাইওভার এলাকায় এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলুকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তাঁর গাড়ি থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি। গ্রেপ্তার করা হয়েছে তাঁর সঙ্গে থাকা আরও তিন সহযোগীকে।
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে নিখোঁজের ৬ দিন পর ফজলে রাব্বি (২২) নামের এক ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার চন্দ্রপবাহবাগ গ্রামের শেখের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
এ ঘটনায় শনিবার (২৪ জানুয়ারি) নিহত কানিজ সুবর্ণা স্বর্ণালীর বাবা রুহুল আমিন হাওলাদার অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় মামলা করেছেন। তবে লাশ উদ্ধারের পর রুহুল আমিন হাওলাদার বলেছিলেন তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
২ ঘণ্টা আগে