
গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সাবেক কাউন্সিলর রাশেদুজ্জামান জুয়েল মণ্ডলকে (৪৯) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাঁকে গাজীপুর মহানগরীর গাছা থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালে গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায় হওয়া একাধিক মামলায় রাশেদুজ্জামান জুয়েল মণ্ডল এজাহারনামীয় আসামি। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে ডিএমপির গোয়েন্দা বিভাগের পুলিশের একটি দল অভিযান চালিয়ে ডেমরা থেকে তাঁকে গ্রেপ্তারের পর গাছা থানায় হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে হত্যার একাধিক মামলা রয়েছে। গাছা থানায়ও তাঁর বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে।
ওসি আরও জানান, মামলা তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদনসহ তাঁকে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁকে ঘটনাস্থল থেকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আহত হয়েছেন...
১৪ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দরে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর ধানখেত থেকে মোকছেদুল ইসলাম (৫২) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ঈদগাহ মাঠের পাশের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
২৮ মিনিট আগে
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া রাজা ওরফে পিচ্চি রাজাকে (৩০) আট দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে তাঁর পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে