
গাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
জানা গেছে, গত ১৬ জুলাই অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যান (এলপিআর) টঙ্গীতে দায়িত্বপ্রাপ্ত সাবরেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল। তারপর থেকেই জমি রেজিস্ট্রি বন্ধ হয়ে যায়। তিন দিন পর পাশের কালীগঞ্জ উপজেলার সাবরেজিস্ট্রার মো. হাফিজুর রহমানকে এই অফিসের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। সাবরেজিস্ট্রার হাফিজুর রহমান সপ্তাহে দুই দিন অফিস করেন, ফলে দলিল রেজিস্ট্রি নিয়ে জটিলতা সৃষ্টি হয়।
টঙ্গী সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখকেরা জানিয়েছেন, সপ্তাহে দুই দিন জমি রেজিস্ট্রি করতে গেলে নানা ভোগান্তির শিকার হতে হয়। ব্যাংক ড্রাফট, জমির কাগজপত্র ও প্রয়োজনীয় ডকুমেন্টস জোগাড় করতেই বেলা শেষ হয়ে যায়। ওই দিন কোনো কারণে জমির দলিল না হলে, পরের সপ্তাহের জন্য অপেক্ষা করতে হয়। নানা ভোগান্তির কারণে জমির মালিকেরা বেচাকেনায় আগ্রহ হারিয়ে ফেলছেন। ফলে সরকার লাখ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি দলিল লেখকেরাও বেকার হয়ে পড়ছেন।
টঙ্গীর পাগাড় এলাকার বাসিন্দা খন্দকার জাহাঙ্গীর হক সেবা নিতে আসেন টঙ্গী সাবরেজিস্ট্রার কার্যালয়ে। তিনি বলেন, ‘শারীরিক অসুস্থার কারণে দ্রুত জমি রেজিস্ট্রি করার আবেদন জানিয়েছিলাম। কাঙ্ক্ষিত সেবাটি পাইনি। সাবরেজিস্ট্রার সপ্তাহে দুই দিন এ কার্যালয়ে জমি রেজিস্ট্রি করেন।’
টঙ্গী দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ হোসেন বকুল বলেন, টঙ্গী সাবরেজিস্ট্রারের কার্যালয়ে গড়ে প্রতিদিন ৯০-১০০টি জমির দলিল রেজিস্ট্রি করা হতো। এখন ২৫টির বেশি দলিল রেজিস্ট্রি করা সম্ভব হচ্ছে না।
টঙ্গী কার্যালয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা সাবরেজিস্ট্রার মো. হাফিজুর রহমান বলেন, ‘টঙ্গী সাবরেজিস্ট্রি কার্যালয়ে প্রতিদিন শতাধিক জমি রেজিস্ট্রি করা হতো। আমি খণ্ডকালীন এ কার্যালয়ে দায়িত্ব পালন করছি। তাই শতাধিক দলিল রেজিস্ট্রি করা সম্ভব হচ্ছে না। টঙ্গীর কার্যালয়ে সপ্তাহে তিন দিন অফিস করার নির্দেশ রয়েছে।’
গাজীপুর জেলা রেজিস্ট্রার মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সাপ্তাহিক পাঁচ কার্যদিবসের মধ্যে টঙ্গীতে তিন দিন ও কালীগঞ্জ উপজেলায় বাকি দুদিন জমি রেজিস্ট্রি করতে সাবরেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছি। টঙ্গী কার্যালয়ের সাবরেজিস্ট্রার এলপিআরে রয়েছেন। পদ শূন্য থাকায় এ সমস্যা হচ্ছে। সাবরেজিস্ট্রারের যোগদানের বিষয়ে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। আশা করছি দ্রুত সময়ের মধ্যে শূন্য পদে সাবরেজিস্ট্রার যোগদান করবেন।’

টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। কিন্তু এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।
২ ঘণ্টা আগে
হাওর থেকে আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসেছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়ার তরুণ মোফাজ্জল ইমাম সীমান্ত (২০)। ভ্রমণ শেষে শনিবার তাঁদের ফেরার কথা ছিল। শুক্রবার সন্ধ্যায় বন্ধুরা মিলে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি গোসলে নেমে সীমান্তসহ তিন বন্ধু সাগরে তলিয়ে যান।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
২ ঘণ্টা আগে