
আগামী শুক্রবার মেয়ের বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছে। সে অনুযায়ী বাড়িতে সব আয়োজন চলছে। হাতে সময় বেশি নেই। তাই আজ মঙ্গলবার ভোরেই কেনাকাটা করতে বেরিয়েছিলেন বাবা লোকমান হোসেন (৫০)। কেনাকাটা শেষে গাড়ির জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মাছবাহী একটি ট্রাকের চাপায় মৃত্যু হয় তাঁর।
গাজীপুরের সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুরের জেসন গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে ধাক্কা দিলে ট্রাকে থাকা এক ব্যবসায়ীরও মৃত্যু হয়। দুমড়েমুচড়ে যায় ট্রাকের সামনের অংশ।
নিহত লোকমান হোসেন সদর উপজেলার ভবানীপুর এলাকার সোনা মিয়ার ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়ের বিয়ের কেনাকাটা শেষে লোকমান হোসেন বাড়ি ফেরার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির মাছবাহী একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। আহত লোকমান হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
নিহত লোকমান হোসেনের স্বজন মনোয়ার হোসেন বলেন, আগামী শুক্রবার লোকমান মিয়ার কন্যার বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছে। আজ ভোরে কেনাকাটা শেষ করে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় তাঁর মৃত্যু হয়েছে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়েছে। ঘটনার পর চালক পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মুখোশ মিছিল করেছেন। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত মিছিলে শিক্ষার্থীরা পরিচয়পত্র প্রদর্শন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
৫ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলায় শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কেক কাটার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে...
৯ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১২ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার সাব্বির মিয়া নামের এক তরুণের বিরুদ্ধে মামলা করেছেন কিশোরীর নানা। ঘটনার পর থেকে অভিযুক্ত তরুণ পলাতক।
২৩ মিনিট আগে
যশোরের মনিরামপুরে শিয়াল মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মশিয়ার মোড়ল (৬৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার আম্রুঝুটা গ্রামে এই ঘটনা ঘটে। মশিয়ার মোড়ল ওই গ্রামের বাসিন্দা।
২৫ মিনিট আগে