
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘তারেক রহমানের দেশে ফিরে আসতে কোনো অসুবিধা নেই। তিনি বাংলাদেশের নাগরিক। ইচ্ছা করলে যেকোনো সময় দেশে ফিরতে পারেন। তিনি যখন মনে করবেন, তখনই দেশে ফিরবেন।’
আজ বৃহস্পতিবার গাজীপুর মহানগরের সালনা এলাকায় হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বেলা ১১টার দিকে সালনা হাইওয়ে থানায় পৌঁছান এবং গাড়ি থেকে নেমে প্রথমেই সাংবাদিকদের মাঝে মাস্ক বিতরণ করেন। পরে তিনি থানাটি পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা খণ্ডিত রিপোর্ট করবেন না। আমরা যা বলি, সেটি পুরোপুরি তুলে ধরবেন। রিপোর্ট করার সময় খণ্ডিতভাবে কিছু উপস্থাপন করবেন না। কারণ খণ্ডিত রিপোর্ট পার্শ্ববর্তী কিছু দেশ তাদের স্বার্থে ব্যবহার করে এবং মিথ্যা প্রচার চালায়। এ জন্য অনুরোধ করছি—রিপোর্ট করলে তা পুরোটা করবেন।’
এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্ন করেন, ‘আপনারা আর খণ্ডিত রিপোর্ট করবেন না তো?’ জবাবে সাংবাদিকেরা সম্মতিসূচক প্রতিশ্রুতি দেন।
পরে উপদেষ্টা আবারও সাংবাদিকদের অনুরোধ করে বলেন, ‘আমি যে মাস্কগুলো দিয়েছি, সেগুলো ব্যবহার করুন এবং অন্যদেরও মাস্ক ব্যবহারে উৎসাহিত করুন। মাস্ক পকেটে নয়, নাকে রাখতে হবে।’
এ ছাড়া তিনি পলিথিন বর্জনের বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা নিজেরা পলিথিন ব্যবহার পরিহার করবেন এবং জনমত গড়ে তুলবেন, যাতে সবাই পলিথিন বর্জনে উৎসাহিত হয়।’
ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমরা এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিখেছি। পররাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে গণমাধ্যমে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের কোনো বাংলাদেশি নাগরিক যদি সেখানে থাকে, আমরা তাকে অবশ্যই গ্রহণ করব। তবে তা প্রপার চ্যানেলের মাধ্যমে হতে হবে। কিন্তু ভারতীয়রা তা অনুসরণ না করে জঙ্গলে, রাস্তায়—বিভিন্ন স্থানে অনুপ্রবেশ ঘটাচ্ছে, যা অমানবিক এবং মানবাধিকার লঙ্ঘনের শামিল। এ বিষয়ে আমরা ভারতীয় হাইকমিশনারকেও জানিয়েছি।’
করোনা সংক্রমণসংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ‘এভাবে যাদের পুশইন করা হচ্ছে, তাদের মাধ্যমে করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় স্বাস্থ্যবিধি অনুযায়ী তাদের পরীক্ষা করা হচ্ছে।’
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘করোনা নিয়ে আপনারা প্রশ্ন করছেন, অথচ নিজেরাই মাস্ক পরছেন না। এতে আপনারা নিজেরাও ঝুঁকিতে পড়বেন এবং অন্যদেরও ঝুঁকিতে ফেলবেন। আমি যে মাস্ক দিয়েছি, তা ব্যবহার করুন। আর দোয়া করবেন—ভালো থাকবেন।’
পরে উপদেষ্টা গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৩ গাজীপুর ব্যাটালিয়নের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। তিনি সেখানে বিজিবির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং একটি গাছের চারা রোপণ করেন। পরবর্তীতে তাঁর গাজীপুরের শ্রীপুর উপজেলায় কৃষি বিভাগের একটি প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন— হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নরসিংদীর রায়পুরায় একই নাম ও একই শিক্ষাপ্রতিষ্ঠান শনাক্তকরণ নম্বর (ইআইআইএন) ব্যবহার করে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে দুটি মাধ্যমিক বিদ্যালয়। একই পরিচয়ে দুটি প্রতিষ্ঠান পরিচালিত হওয়ায় শিক্ষা কার্যক্রম, বোর্ডের তথ্য, সরকারি কার্যক্রম, শিক্ষার্থীদের নিবন্ধন ও বিভিন্ন নথিপত্রে বারবার জটিলতা সৃষ্টি হচ্ছে।
১৯ মিনিট আগে
চট্টগ্রাম নগরের মেহেদীবাগে ১০ তলা আবাসিক-কাম-বাণিজ্যিক একটি ভবনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অনুমোদন ছাড়াই এরিস্টো কেয়ার নামে একটি হাসপাতাল চালুর প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। নির্মাণে নকশা লঙ্ঘন, পরিবেশ ছাড়পত্র না থাকা এবং একাধিক কাঠামোগত অসংগতি নিয়ে সিডিএ একাধিকবার নোটিশ ও মোবাইল কোর্ট...
১ ঘণ্টা আগে
১৯৯০ সাল থেকে নগর স্বাস্থ্যসেবা রাষ্ট্রীয় ব্যবস্থার আওতায় আনার দাবি জানিয়ে আসছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় এনজিওদের মাধ্যমে পরিচালিত নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রকল্প দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সক্ষম
২ ঘণ্টা আগে
ফরিদপুরে পদ্মা নদীসহ বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ও জলজ বাস্তুসংস্থান সুরক্ষার লক্ষ্যে দিনব্যাপী অভিযান চালানো হয়েছে। এ সময় প্রায় ৮ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয় এবং পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
২ ঘণ্টা আগে