
গাজীপুরে এক নারী পোশাককর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। গাজীপুর মহানগরীর সালনা ইপসা গেট এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত পোশাককর্মীর নাম শারমিন আক্তার। তিনি ময়মনসিংহ জেলার লক্ষ্মীপুর গ্রামের আজিজুল হকের মেয়ে। তিনি মহানগরীর সদর মেট্রো থানাধীন পোড়াবাড়ী এলাকায় স্থানীয় জাহাঙ্গীর আলমের বাসায় ভাড়া থাকতেন। সেখানে স্থানীয় প্রীতি গার্মেন্টসে কাজ করতেন তিনি।
নিহতের স্বজনদের অভিযোগ, শারমিন আক্তার গত বৃহস্পতিবার ডিউটি শেষ করে রাত ১১টার দিকে বাসায় ফিরছিলেন। তিনি বাড়ির পাশে পৌঁছালে স্বামী তাঁকে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জিএমপির সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পারিবারিক কলহের জের ধরে শারমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘাতক স্বামী মোজাম্মেলকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাঁদপুরের শাহরাস্তিতে অনুমতি ছাড়া সরকারি সড়কের পাশের গাছ কাটার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় শাহরাস্তি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম গাছের মূল্য বাবদ ৮ হাজার ৩০০ টাকা পৌরসভার তহবিলে জমা দিয়েছেন বলে জানিয়েছেন ইউএনও মনিরা খাতুন।
২৪ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক কারবারি আব্দুল কাদেরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
৩৩ মিনিট আগে
ফরিদপুরের চরভদ্রাসনে সজীব বেগ নামে এক ‘জুলাই যোদ্ধাকে’ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাঁকে গ্রেপ্তারের ঘটনা হয়রানি ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছে তাঁর পরিবার। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন থানার এসআই মোজাম্মেল হক।
৪৪ মিনিট আগে
রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনে ‘ঢাকা মেল সিক্স ডাউন’ ট্রেনের সঙ্গে যুক্ত একটি ওয়াগন থেকে তেল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে এবং আইনগত পদক্ষেপের কথা জানায়।
১ ঘণ্টা আগে