
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে মারধরের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতাকে দেখতে গিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। খবর পেয়ে গতকাল শুক্রবার রাতেই আহত ব্যক্তিদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান তাঁরা।
এ সময় সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ আহত ব্যক্তিদের খোঁজখবর নেন এবং হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এ সময় সেখানে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের সমন্বয়ক আব্দুল্লাহ মোহিত আজকের পত্রিকাকে বলেন, ‘খবর আসে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে মোজাম্মেল হকের বাড়িতে দুর্বৃত্তরা লুটপাট করতে যায়। তাদের থামাতে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। পরে মাইকে ঘোষণা দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।’
এদিকে আজ শনিবার সকালে আহতদের হাসপাতালে দেখতে যান গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) নাফিসা আরিফিন। এ সময় তার সাথে ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার। তাঁরা আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসায় সব রকম সহযোগিতার আশ্বাস দেন।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে স্থানীয়দের হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসব দাবি তুলে...
৮ মিনিট আগে
সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটির একটি শিক্ষার্থীবাহী বাসের স্টাফ ও কয়েকজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যাঁরা লোকজন ও ভারী যন্ত্রপাতি ভাড়া করতে অর্থায়ন করেছেন এবং ভাঙার নির্দেশ দিয়েছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিভিন্ন সংস্থা তদন্ত করে ঘটনায় জড়িত প্রায় ৪০ জনের একটি তালিকা করেছে।
১ ঘণ্টা আগে
সাজানো-গোছানো সংসার ছিল ক্ষুদিরাম-চিত্রা বিশ্বাস দম্পতির। ঘরের আসবাব থেকে শুরু করে স্বপ্নের বসতভিটা—সবই এখন পানির নিচে। নিজের ঘর ছেড়ে গৃহপালিত পশু সঙ্গে নিয়ে এই সড়কের পাশেই আশ্রয় নিয়েছেন তাঁরা। এক-দুই দিন নয়, দীর্ঘ চার মাস এভাবেই কাটছে তাঁদের যাযাবর জীবন।
১ ঘণ্টা আগে