
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে হস্ত ও কুটিরশিল্প বাণিজ্য মেলার নামে চলা জুয়া খেলার আসর বন্ধ করে দিয়েছে মহানগর পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে মেলাটি বন্ধ করে দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার আজকের পত্রিকার অনলাইনে ‘নামে কুটিরশিল্প মেলা, আড়ালে চলছে জুয়া’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে হস্ত ও কুটিরশিল্প মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়। কিন্তু শর্ত ভঙ্গ করে বেশি লাভের লোভ দেখিয়ে মেলার বাইরে জেলাব্যাপী টিকিট বিক্রি করা হচ্ছিল, যা জুয়ার শামিল। এ কারণে মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খানের নির্দেশে শর্ত ভঙ্গের কারণে মেলাটি বন্ধ করে দেওয়া হয়।
সালাহউদ্দিন আরও বলেন, ‘মেলায় টিকিটের মাধ্যমে জুয়া আইন অনুযায়ী জুয়ার আলামত পাওয়া গেছে। আমরা মনে করি, এটি অনৈতিক ও আইনবিরোধী, তাই আমরা মেলাটি বন্ধ করে দিচ্ছি।’
গত ১৮ এপ্রিল এই মেলা শুরু হয়। হস্ত ও কুটিরশিল্পের মেলা নাম দেওয়া হলেও এখানে হস্ত ও কুটিরশিল্পের পণ্য বিক্রির কোনো দোকান বা স্টল স্থাপন করা হয়নি। আকর্ষণীয় পুরস্কারের লোভ দেখিয়ে লটারির টিকিট বিক্রি করে আয়োজকেরা টাকা আয় করছিলেন।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার বলেন, ‘মেলার আড়ালে লটারির মাধ্যমে জুয়ার বিষয়টি আমাদের জানা ছিল না। পত্রিকায় নিউজ দেখার পর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে আমরাও বিষয়টি সম্পর্কে খোঁজ নিই। পরে মেলাটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।’

সিরাজগঞ্জের কামারখন্দে দুটি প্রতিষ্ঠানে নৈশপ্রহরীদের বেঁধে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত নাটোরের সিংড়া ও সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৩ মিনিট আগে
ফলে পুলিশি পাহারায় চিকিৎসাধীন এই আসামিকে যেকোনো সময় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে। হাসপাতালসংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
৩৭ মিনিট আগে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচ থানার ওসি পদে রদবদল আনা হয়েছে। সোমবার সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতেই নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদায়ন করা হয়েছে বলে জানিয়েছে সিএমপি সূত্র।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নে রাতের আঁধারে অবৈধ ড্রাম ট্রাক্টরে মাটি বহনের অভিযোগ উঠেছে। চাঁদকাঠি গ্রামের একটি পুরনো দিঘি পুনঃখননের মাটি ইটভাটায় নেওয়ায় গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এলাকাবাসী শব্দদূষণ ও দুর্ঘটনার আশঙ্কার কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে