
গাজীপুরের শ্রীপুরে গরু চুরি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার অভিযোগে থানার সামনে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রামবাসী। আজ শুক্রবার বিকেলে শ্রীপুর থানার প্রধান ফটকের সামনে বরমী ইউনিয়নের পোষাইদ গ্রামের বাসিন্দারা এ বিক্ষোভ করেন। গ্রামবাসীর অভিযোগ, পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
পোষাইদ গ্রামের বাসিন্দা রাজু মিয়া বলেন, ‘গত এক সপ্তাহে গ্রামের কমপক্ষে ১০টি কৃষক পরিবার পথে বসেছে। অনেকের গোয়ালঘর শূন্য। পুলিশের কাছে গেলে কোন প্রতিকার পাওয়া যায় না। আর এক মাসে পোষাইদ গ্রামে অন্তত ৫০টি চুরির ঘটনা ঘটেছে। রাতের বেলা ঘরের তালা ভেঙে গবাদি পশু চুরি হচ্ছে। এমনকি দিনের বেলায় ফাঁকা বাড়িতেও চুরি হচ্ছে।’
আরেক বাসিন্দা মনোয়ার হোসেন বলেন, ‘আমরা থানায় একাধিকবার অভিযোগ দিয়েছি। কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসে না, মামলাও নিতে চায় না। চোরেরা বেপরোয়া হয়ে গেছে। আমাদের জানমালের কোনো নিরাপত্তা নেই।’
বিক্ষোভকারী গ্রামবাসী অবিলম্বে পোষাইদ এলাকায় পুলিশি টহল বৃদ্ধি এবং চোর চক্রকে চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘গ্রামে গরু চুরির বিষয়টি আমরা জানি। ইতিমধ্যে পুলিশি টহল জোরদার করা হয়েছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে দ্রুত মামলা নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গ্রামের নিরাপত্তার স্বার্থে বিট পুলিশিং জোরদার করা হবে।’

শিশুদের কল্যাণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে রাজধানীর কদমতলীতে ব্যতিক্রমী মানবিক কর্মসূচির আয়োজন করেছে মমতা আলোয় শিশু ফাউন্ডেশন। শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টায় দনিয়ার জামাল মিয়ার মার্কেট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে শিশুদের মাঝে খাবার ও নতুন পোশাক বিতরণ করা হয়। পাশাপাশি শিশুদের পরিচ্ছন্নতা
১৪ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারীতে মাদক কারবার ও অনলাইন জুয়ার প্রতিবাদ করে হামলার শিকার কলেজশিক্ষক আরিফুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ৬ আগস্ট তাঁর সন্তানের জন্ম হলেও তিনি তার মুখ দেখতে পারেননি।
৩৬ মিনিট আগে
ঢাকা থেকে নিখোঁজ বাগেরহাটের শরণখোলার মাদ্রাসাছাত্র মাদ্রাসাছাত্র আমানুল ইসলাম আরিফের (১০) এখনো সন্ধান মেলেনি। এ ঘটনায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে শিশুটির পরিবার...
৪২ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সদরের চরবাগডাঙ্গা ও নারায়ণপুরে পদ্মা নদীর সরকারি ইজারাকৃত বালুমহাল ঘিরে বিরোধের জেরে বাড়িঘর ও অফিসে ভাঙচুর, লুটপাট এবং একটি ভেকু মেশিনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আসামি গ্রেপ্তার করতে গেলে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে।
১ ঘণ্টা আগে