Ajker Patrika

গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১১: ৫৪
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড
ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এবং বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে অবরোধ শুরু করেন তাঁরা।

এরপর সোয়া ১০টার দিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেয় পুলিশ। অবরোধকারীদের সরিয়ে দেওয়ার এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে গাজীপুরের সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে বেতন বাড়ানোর দাবি জানান কয়েকটি শিল্প কারখানার শ্রমিকেরা। একই সময় পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকেরা।

অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন মহাসড়কের যানবাহনে অবস্থানরত যাত্রীরা। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে মহাসড়কে অবরোধ চালিয়ে যান। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার ঘটনা ঘটে। এ সময় আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ। ছবি: আজকের পত্রিকা
টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ। ছবি: আজকের পত্রিকা

পরিস্থিতি স্বাভাবিক করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত