গাজীপুর মহানগরীর নীলের পাড়া একটি রিসোর্ট থেকে অবৈধভাবে আটকে রাখা নোনা পানির একটি কুমির উদ্ধার করেছে বন বিভাগ।
আজ মঙ্গলবার দুপুরে পাখির স্বর্গ নামের রিসোর্টে অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তারা।
বন বিভাগ জানায়, বন্যপ্রাণী নিয়ে কাজ করে এমন একটি সংগঠনের মাধ্যমে ঢাকা বন বিভাগ জানতে পারে, গাজীপুর মহানগরীর নীলের পাড়া এলাকায় পাখির স্বর্গ রিসোর্টে একটি কুমির আটকে রাখা হয়েছে। কুমিরটির বয়স আনুমানিক ২০ বছর। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গাজীপুর সাফারি পার্কের বন্য প্রাণী কর্মকর্তা-কর্মচারী এবং সেভ ওয়াইল্ড লাইফ এবং নেচারের (সোয়ান) সদস্যরা সেখানে অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করেন। উদ্ধারের পর যাচাই করে দেখা যায়, উদ্ধার করা কুমিরটি নোনা পানির কুমির, যা প্রায় ২০ বছর ধরে অবৈধভাবে সেখানে আটকে রাখা হয়েছিল। পরে কুমিরটি গাজীপুর সাফারি পার্কে বিচরণের জন্য ছেড়ে দেওয়া হয়।
বন্যপ্রাণী আইন অনুযায়ী, নোনা পানির কুমির কোথাও আটকে রাখা যাবে না।
সেভ ওয়াইল্ড লাইফ এবং নেচার (সোয়ান) সভাপতি আদনান আজাদ বলেন, ‘আমরা যখন জানতে পারি বড় একজন নেতার রিসোর্টে অবৈধভাবে একটি কুমির রাখা হয়েছে, তখন খোঁজ খবর নিয়ে বন বিভাগকে অবগত করি। আজকে তাঁদের সহযোগিতায় কুমিরটি উদ্ধার হয়েছে।’
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘গাজীপুর মহানগরীর নিলের পাড়া এলাকায় পাখির স্বর্গ রিসোর্টে আইন অমান্য করে একটি কুমিরটি লালন পালন করা হচ্ছিল। এমন খবর পেয়ে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে একটি নোনা পানির কুমির উদ্ধার করা হয়েছে। এটি স্ত্রী কুমির। উদ্ধারের পর বিকেলে কুমিরটি গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের কুমির বেষ্টনীতে মুক্ত করা হয়েছে।’
তিনি আরও বলেন, কুমিরটি উদ্ধার করার সময় সেখানে মালিক পক্ষের কেউ উপস্থিত ছিলেন না। তবে জানা গেছে, পাখির স্বর্গ নামের এই রিসোর্টটির মালিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) আ স ম আবদুর রব।
পাখির স্বর্গ নামের রিসোর্টটির ব্যবস্থাপক মো. রুবেল গণমাধ্যমকে বলেন, এই রিসোর্টের মালিক আ স ম আবদুর রব ও তাঁর স্ত্রী তানিয়া রব। তবে রিসোর্টটি দেখাশোনা করেন তানিয়া রব।
মো. রুবেল দাবি করেন, কুমিরটি রাখার প্রয়োজনীয় কাগজপত্র তাঁদের ছিল। বেশ কিছুদিন আগেই এটিকে নিয়ে যাওয়ার জন্য চিড়িয়াখানায় জানানো হয়েছিল।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সংক্রামক রোগ হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ মাস বয়সী এই কন্যাশিশু মারা যায়।
১২ মিনিট আগে
দিনাজপুরের নবাবগঞ্জে ছয়টি ঘোড়া জবাইয়ের ঘটনায় তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার গাজীপুর গ্রামের একটি পরিত্যক্ত খামারে অভিযান চালিয়ে জবাই করা ছয়টি ঘোড়া উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
২২ মিনিট আগে
বুশরা পরিবহনের একটি বাস নলকা এলাকায় পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক এবং ফুটওভারব্রিজে ধাক্কা খেয়ে আটকে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসের চালক ও তাঁর সহকারী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
৩৫ মিনিট আগে
বৃহস্পতিবার রাত ১১টার দিকে বানু বেগমের ছেলে আলামিনের সঙ্গে মতিউল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলামিন ধারালো অস্ত্র দিয়ে মতিউলের গলায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে