
গাজীপুর জেলার শ্রীপুরের সাফারি পার্কে কুমির বেষ্টনীতে দুই দিন যাবৎ দুটি পুরুষ কুমির মারামারি করেছে। এতে একটি কুমির মারাত্মক আহত হয়েছে। আহত কুমিরকে চিকিৎসা শেষে অন্য বেষ্টনীতে স্থানান্তর করা হয়েছে।
আজ রোববার দুপুরে মারামারি করে আহত কুমিরকে পার্কের কচ্ছপ বেষ্টনীতে স্থানান্তর করে পার্ক কর্তৃপক্ষ।
সাফারি পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম বলেন, ‘গত দুদিন যাবৎ কুমির বেষ্টনীতে দুটি পুরুষ কুমির অনেক মারামারি করছে। কোনোভাবেই সেগুলোর মারামারি থামছিল না। আজ সকাল থেকে পার্কের কর্মচারীদের নিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় আহত কুমিরকে কবজায় এনে পার্কের কচ্ছপ বেষ্টনীতে স্থানান্তর করা হয়েছে।’
রফিকুল ইসলাম আরও জানান, কুমির দুটি মারামারি করে কয়েকটি স্থানে মারাত্মকভাবে আহত হয়েছে। আহত স্থানে চিকিৎসা শেষে একটি বেষ্টনীতে ছেড়ে দেওয়া হয়েছে। আহত কুমিরটি বেষ্টনীতে ছাড়ার পর স্বাভাবিকভাবে চলাফেরা করছে।

নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার আমতলী ব্রিজ এলাকায় আজ সোমবার (১ জুন) সকাল ৬টায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের জীবন আলী (৩২) ও হিরা (২৭)। এ সময় সাইফুল ইসলাম নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন।
৪২ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সুবিধাভোগীদের তালিকায় বিএনপির নেতা-কর্মী, চাকরিজীবী ও সচ্ছল ব্যবসায়ীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। গরিব ও দুস্থদের জন্য বরাদ্দ অর্থের তালিকায় ধনাঢ্য ব্যক্তিদের নাম থাকায় স্থানীয়দের...
১ ঘণ্টা আগে
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাড়বকুণ্ড বাজার এলাকা অতিক্রমকালে বেপরোয়া গতিতে মহাসড়কে ওঠা একটি যাত্রীবাহী মাইক্রোবাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জারিয়া বেগম বাসের চাপায়...
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. মাইনুল ইসলাম মান্না পদত্যাগ করেছেন। গতকাল রোববার (৩১ মে) রাতে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন।
২ ঘণ্টা আগে