
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক ইমামকে গতকাল রোববার গণপিটুনি দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে অসুস্থ হয়ে পড়লে রাত ৩টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ওই ইমামের নাম রহিজ উদ্দিন (৩৫)। তিনি চাদপুরের মতলব উপজেলার বাদশা মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রহিজ উদ্দিন সম্প্রতি রাতে এক কলেজছাত্রকে তাঁর কাছে ঘুমাতে ডেকে নিয়ে যান। পরে ওই ছাত্রকে কোমল পানীয় পান করতে দেন। এরপর ওই কলেজছাত্রের মাথা ঘোরাতে থাকলে সে প্রস্রাবের কথা বলে ইমামের ঘর থেকে বের হয়ে ফোনে পরিবারকে বিষয়টি জানায়। এ ঘটনায় গতকাল সকালে স্থানীয় লোকজন রহিজকে আটক করে পিটুনি দেন। গাছের সঙ্গে বেঁধে পেটানোর পাশাপাশি গলায় জুতার মালা দিয়ে অপমান করা হয়। খবর পেয়ে পুবাইল থানা–পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে যৌন নির্যাতনের অভিযোগে ইমাম রহিজের বিরুদ্ধে আরেক কিশোরের অভিভাবক গতকাল থানায় মামলা করেন। পরে থানা–পুলিশ ওই ইমামকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। সেখানে রাতে অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
গাজীপুর মহানগরীর পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, ইমাম রহিজ উদ্দিনকে এলাকাবাসীর কাছ থেকে উদ্ধার করে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে রাতেই গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। রাত ৩টার তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার সকালে নিহত ব্যক্তির লাশ ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুর জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের বলেন, রহিজ উদ্দিনকে অসুস্থ অবস্থায় কারাগারে আনা হয়। তাঁর শরীরে পাবলিক অ্যাসল্টের চিহ্ন ছিল। রাত ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জমি নিয়ে বিরোধে ঢাকার কেরানীগঞ্জে কৃষক দল নেতা ও তাঁর ছেলেদের বিরুদ্ধে এক পুলিশ সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ ভাঙচুর চালানো হয়।
১৩ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ডোবায় ডুবে অলি ও আলী (৪) নামের যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার মুনসী বাড়িতে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
সমুদ্রপথে ইউরোপের দেশ ইতালি যাওয়ার পথে লিবিয়ার বন্দিশালায় মাদারীপুরের কালকিনির ইলিয়াস হাওলাদার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নিহতের পরিবার মৃত্যুর খবরটি জানতে পারে। এর পর থেকে পরিবারে চলছে শোকের মাতম। লাশ দেশে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
৩৯ মিনিট আগে
চট্টগ্রাম নগরের ইস্পাহানী বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে প্রায় ৩০টি কাঁচা-পাকা ঘর। আগুনে কেউ হতাহত না হলেও ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আজ রোববার (২৯ মার্চ) রাত পৌনে ৮টার দিকে জাকির হোসেন রোডের ইস্পাহানী গেট-সংলগ্ন এই বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে