
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রিমান্ডে নেওয়ার সময় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। কারাগারের অফিস কক্ষে পুলিশের কাছে হস্তান্তরের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া নেতার নাম ওয়াসিকুর রহমান বাবু (৪৩)। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামের এনায়েতুর রহমানের ছেলে। বাবু রাজধানীর বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।
কারাগার সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় ঝটিকা মিছিল করার সময় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হন ওয়াসিকুর রহমান বাবু। পরে ২৭ সেপ্টেম্বর তাঁকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ স্থানান্তর করা হয়। ওই মামলায় আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের নির্দেশে জিজ্ঞাসাবাদের জন্য রোববার (২১ ডিসেম্বর) বিকেলে পুলিশের একটি দল তাঁকে হেফাজতে নিতে কারাগারে আসে। কারাগারের নিয়ম অনুযায়ী হস্তান্তরের প্রক্রিয়া চলাকালে তাঁকে অফিস কক্ষের (ভর্তি শাখা) একটি চেয়ারে বসানো হয়। এ সময় তিনি হঠাৎ চেয়ার থেকে ঢলে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

চাঁদপুরের ফরিদগঞ্জে রিমন (১৯) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) সকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমুঘুয়া গ্রামের একটি বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিমন ওই গ্রামের আবুল কাশেমের ছেলে এবং বাড়িটি প্রতিবেশী নুর পাটওয়ারী পরিবারের।
৫ মিনিট আগে
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে তিনটি বাস, দুটি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজি ও ১০টি মোটরসাইকেলসহ মোট ৩৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪টি বাস, ৪টি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ৮৯টি মামলা হয়েছে।
২০ মিনিট আগে
খুলনার একটি আদালত চেক ডিজঅনারের মামলায় নসরুল জামান নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাঁকে ৮১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত আসামি রূপসা উপজেলার চর রূপসার বাসিন্দা রশিদ মোড়লের ছেলে। তিনি একজন ব্যবসায়ী।
২৩ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে চাঁদার টাকা না দেওয়ায় এক সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে সাময়িক বরখাস্তকৃত এক সহকর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে নূতন দুলাল ভরট দ্বি-মুখী বিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্ধবার্ষিক পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে।
৪০ মিনিট আগে