
গাজীপুরসহ দেশের বড় সিটি করপোরেশনের বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈব সার ও গ্যাস উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে চীন ও ফিনল্যান্ডের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, বর্তমান সরকার বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে কাজ করছে। বিশ্বের উন্নত দেশগুলো যেভাবে বর্জ্যকে সম্পদে পরিণত করছে, বাংলাদেশও সেই পথে এগিয়ে যাচ্ছে। গাজীপুরসহ দেশের বড় সিটিগুলোতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈব সার ও বায়োগ্যাস উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চীন ও ফিনল্যান্ডের সঙ্গে আলোচনা করছি। তারা অত্যাধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তিতে অনেক এগিয়ে। সেই প্রযুক্তি বাংলাদেশে নিয়ে আসতে পারলে পরিবেশ রক্ষা যেমন হবে, তেমনি অর্থনৈতিকভাবেও লাভবান হবে দেশ।’
আজ শুক্রবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের প্রবেশদ্বার রাজেন্দ্রপুর এলাকায় দীর্ঘদিনের ময়লার ভাগাড় পরিষ্কার ও সৌন্দর্যবর্ধন কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি পুরো এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
ভাওয়াল জাতীয় উদ্যানের কাছাকাছি এলাকায় সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশন থাকার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা গেলে জীববৈচিত্র্যের কোনো ক্ষতি হবে না।’ পরিবেশ রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি।
শাহে আলম বলেন, ঈদে কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের উদ্যোগ নিয়েছে সরকার। আর এই কাজ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট জেলার এমপি ও সিটি প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে এই পথ ধরে ময়মনসিংহ যাওয়ার পথে ময়লার স্তূপ চোখে পড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এরপরই স্তূপ সরিয়ে সৌন্দর্যবর্ধনের কাজ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সে লক্ষ্যে গাজীপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে কাজটি বাস্তবায়ন করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জামালপুরের ইসলামপুরে কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
সন্ধ্যায় নিজ ঘরে সিলিং ফ্যানের রেগুলেটর লাগানোর কাজ করছিলেন হাসিবুল্লাহ। এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩০ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভায় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বৃদ্ধির অভিযোগ করেন। স্থানীয় নির্বাচনে অর্থ ও পেশিশক্তির ব্যবহার হলে নতুন গণ-অভ্যুত্থানের শক্তিগুলো ঐক্যবদ্ধ হওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
৩৬ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সুচিত্রা রানী দাসের বিয়ে ঠিক হয়েছিল তিনবার। কিন্তু বাবা-মায়ের অসামর্থ্যের কারণে প্রতিবারই বিয়ে ভেঙে যায়। এ নিয়ে সিরাজগঞ্জের মামুন বিশ্বাস নামে এক ব্যক্তি তাঁর ফেসবুকে একটি পোস্ট দেন। এ পোস্ট দেখে দেশ-বিদেশের বহু মানুষ এ পরিবারটির সহায়তায় এগিয়ে আসেন। সেই টাকায় আজ
৩৯ মিনিট আগে