গাজীপুরের টঙ্গীতে রাসেল (৪১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় ‘হোটেল বিক্রমপুর’ নামের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
রাসেল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নায়কান্দি ভূঁইয়াপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন বাবুর্চি।
টঙ্গী পূর্ব থানার উপরিদর্শক (এসআই) মেহেদী হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রাসেল গতকাল মঙ্গলবার রাতে আবাসিক হোটেলটির দ্বিতীয় তলার একটি কক্ষ ভাড়া নেন। আজ বিকেলে হোটেলের পরিচ্ছন্নতাকর্মী কক্ষটি পরিষ্কার করতে যান। এ সময় ওই যুবকের কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর পাঠান। খবর পেয়ে পুলিশ ওই কক্ষের বিছানা থেকে রাসেলের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।

গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে।
২২ মিনিট আগে
এজাহারের অভিযোগ অনুযায়ী, দোকানে আইনি কার্যক্রম শুরুর পর খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রেনুর নেতৃত্বে সাজু, বাবলুসহ সাত-আটজন সেখানে জড়ো হন। একপর্যায়ে তাঁরা আভিযানিক দলের সদস্যদের ঘিরে ফেলেন।
১ ঘণ্টা আগে
ইবনে মিজান বলেন, রাতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৫ ঘণ্টা আগে