
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় চাঁদা না দেওয়ায় একটি নবনির্মিত মার্কেট ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, স্থানীয় কয়েকজন ব্যক্তি ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাঁদের দাবি পূরণ না হওয়ায় হুমকির ২৪ ঘণ্টার মধ্যে মার্কেটটি গুঁড়িয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী ব্যক্তির অভিযোগে জানা যায়, সদর উপজেলার বানিয়ারচালা গ্রামের বাসিন্দা মো. জুয়েল রানা বাঘের বাজার এলাকায় একটি মার্কেট নির্মাণ করেন। ৯ জুন আতিকুল ইসলাম কাইয়াঁর নেতৃত্বে কয়েকজন সেখানে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ রয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মার্কেটটি ভেঙে ফেলার হুমকি দেওয়া হয়।
জুয়েল রানা অভিযোগ করেন, হুমকির এক দিনের মধ্যে গভীর রাতে দুর্বৃত্তরা এসে মার্কেটটি ভেঙে ফেলে। এতে তাঁর কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জুয়েল রানা বলেন, অভিযুক্ত ব্যক্তিদের ভয়ে তিনি একা ঘটনাস্থলে যেতে পারেন না। স্থানীয় লোকজনও তাঁদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আতিকুল ইসলাম কাইয়াঁ বলেন, ‘আমার কিছু বলার নেই। আপনারা যা মনে হয় লিখে দেন।’
জয়দেবপুর থানার উপপরিদর্শক (অপারেশনস) নয়ন কুমার কর বলেন, এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ অন্য কোনো মামলা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

নেত্রকোনার মোহনগঞ্জে ১০ বছর বয়সী এক শিশু সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। এ ঘটনায় আদালতের নির্দেশে মামলা রেকর্ড হলেও দেড় মাস পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্তের নাম মোহন তালুকদার (২৫)।
১২ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলামের মাদক (ইয়াবা) সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
২৩ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী সূর্যপুরী আমকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় পরিবেশ ও সমাজকর্মীরা। তাদের দাবি, এ স্বীকৃতি পেলে আমের স্বকীয়তা সংরক্ষিত হবে এবং চাষিরা ন্যায্যমূল্য পাবেন।
৩৪ মিনিট আগে
নড়াইলের লোহাগড়ার চরদিঘলিয়া গ্রামে টিকটককে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে স্ত্রী সুমনা ফেরদৌসীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী লিমন মল্লিককে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে