গাজীপুর মহানগরীর বাসন এলাকায় মান্তুরা আক্তার সুমা (২৮) নামের এক পোশাকশ্রমিককে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর শ্বশুরকে ফোন করে লাশ নিয়ে যেতে বলেন মৃতের স্বামী জালাল উদ্দিন দুলু (৩০)।
আজ শুক্রবার নগরীর চান্দনা চৌরাস্তার একটি বাড়ির তৃতীয় তলা থেকে ওই পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ।
সুমা ময়মনসিংহের হালুয়াঘাট থানার পূর্ব নড়াইল এলাকার মিরাজুল ইসলামের মেয়ে। তিনি স্থানীয় ‘ইউরো’ নামের একটি পোশাক কারখানার শ্রমিক। তাঁর স্বামী জালাল উদ্দিন দুলু রংপুর জেলার বাসিন্দা। তাঁরা ওই বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টায় কারখানা থেকে কাজ শেষে বাসায় ফেরেন সুমা। রাত ১২টার দিকে বাসায় আসেন তাঁর স্বামী জালাল। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে জালাল তাঁর শ্বশুরকে ফোন দিয়ে জানান, তিনি সুমাকে হত্যা করেছেন এবং ঘর তালাবদ্ধ করে রেখেছেন; এখন যেন তাঁরা এসে মেয়ের লাশ নিয়ে যান।
খবর পেয়ে নিহতের স্বজনেরা বাড়ির মালিকের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে বাসন থানা-পুলিশকে খবর দিলে উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান খান ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে খাটের ওপর থেকে সুমার লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক আলামতে এটি শ্বাসরোধে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নেত্রকোনার পূর্বধলায় ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটের ইজারা কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতি হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এই ঘটনা ঘটে। পরে প্রশাসন ইজারাবিষয়ক কার্যক্রম বন্ধ করে দেয়।
৩ মিনিট আগে
‘আপনি ওই রুমে তালা দিয়েছেন, ওই রুমে আমিই ওদের উঠিয়েছি। আপনি রুম খুলে দেবেন কি না এইটা বলেন। আপনাকে আধা ঘণ্টা সময় দিলাম। আপনি তালা খুলে দিলে দেন, না হলে আমি নিজে গিয়ে তালা ভেঙে ফেলব।’
১৪ মিনিট আগে
বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
২০ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুরে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগে করা মামলার আসামি যুবদল নেতা মেহেদী হাসান ওরফে সাহসসহ (৩০) তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
২৫ মিনিট আগে