
গাজীপুরের শ্রীপুরে ১৫ আগস্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে শোক র্যালিতে নেতৃত্ব দেওয়ায় শ্রমিক লীগ নেতা ইমরান হাসানকে (৩০) ধাওয়া দিয়ে আটকের পর পুলিশে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। আজ সোমবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর এলাকায় তাঁকে ধাওয়া দিয়ে আটক করা হয়।
আটক ইমরান হাসান ওরফে ইমন খান উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর এলাকার মৃত সুলতান উদ্দিন ছুলির ছেলে। তিনি গাজীপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক।
গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. এনামুল হক মনি বলেন, ‘ইমন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে কয়েকটি মামলা রয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি। এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে মিছিল মিটিং করেন তিনি। আজ দুপুরে তাঁকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে পুলিশে খবর দিলে তাঁকে থানায় নিয়ে যায়।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘ইমন নামের একজনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। তিনি বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি—এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলাগুলো যাচাই-বাছাই হচ্ছে।’

সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইদের মারধরে আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার দুপুরের দিকে উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।
২ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে। এর আগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং মজুত করা সার জব্দ করেন।
১৭ মিনিট আগে
গাজীপুর মহানগরের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের গুদামে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করে। এ সময় কারখানার ভেতর ও ছাদে আটকে পড়া ৬৯ জনকেই উদ্ধার করা হয়েছে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজার ইউনিয়নে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম (২৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাগানবাজার ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন...
৩৬ মিনিট আগে