গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতা–কর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি তৌসিক আহমেদকে গ্রেপ্তার করে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার প্রতিবাদে বিএনপি ও যুবদল দুই দফায় মিছিল করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কালিয়াকৈর উপজেলা ও পৌর যুবলীগের কমিটি গঠনের পর বুধবার, ২ সেপ্টেম্বর বিকেলে কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খাত্তাব মোল্লার নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতা–কর্মীরা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মিছিলের কারণে এলাকায় আতঙ্ক ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ ওঠে। এ ঘটনায় খাত্তাব মোল্লাকে প্রধান আসামি করে বুধবার রাতেই ৫০ থেকে ৬০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৬০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
পুলিশ তৌসিক আহমেদকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠায়।
সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং সন্ত্রাসবিরোধী (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫-এর ক্ষমতাবলে ২০২৫ সালের ১২ মে আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসী কার্যক্রম করার অভিযোগে ৫০ থেকে ৬০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

বরিশালের বিভিন্ন সড়ক-ফুটপাত দখল করে ভবন নির্মাণসামগ্রীর ইট, রড, বালু, পাথরের স্তূপ ফেলে রাখা হয়েছে। এতে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া ঘটছে দুর্ঘটনাও। রাস্তা ও ফুটপাত থেকে এসব নির্মাণসামগ্রী সরাতে সিটি করপোরেশনের কোন জোরালো তৎপরতা দেখা যায় না।
১৪ মিনিট আগে
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্বৃত্তরা তাঁর বুকে গুলি করে পালিয়ে যাওয়ার পরও দীর্ঘক্ষণ মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়...
২ ঘণ্টা আগে
বিদ্যালয়ে যাওয়ার কথা বলে ইউনিফর্ম পরে বাড়ি থেকে বের হয়েছিল তিন বান্ধবী। তবে বিদ্যালয়ে না গিয়ে তারা যাচ্ছিল একটি পার্কে। সঙ্গে নিয়েছিল অতিরিক্ত জামা-কাপড় ও দুপুরের খাবার। তবে পার্কে যাওয়ার সেই পরিকল্পনা ভেস্তে যায় ইউএনও’র হস্তক্ষেপে।
২ ঘণ্টা আগে
উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৪৮ জন শিক্ষার্থী নিজেদের কলেজেই ভর্তির সুযোগ পাচ্ছে না। এসএসসি-২০২৬ ফলাফলে জিপিএ-৫ না থাকায় ওই শিক্ষার্থীরা অনলাইনে এইচএসসি প্রথম বর্ষে ভর্তির আবেদন করতে পারছে না।
৩ ঘণ্টা আগে