
গাজীপুরের টঙ্গীর দুটি বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, হাতবোমাসহ ৩৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে যৌথ বাহিনীর দুটি দল টঙ্গীর এরশাদনগর বস্তি ও হাজী মাজার বস্তিতে এই অভিযান চালায়।
অভিযান শেষে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গীর হাজী মাজার বস্তিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার ভোরে যৌথ বাহিনীর পৃথক দুটি অভিযানে ৫০০ গ্রাম হেরোইন, ৩৪৭টি ইয়াবা, ২টি দেশীয় অস্ত্র ও ৩টি হাতবোমাসহ ৩৫ জনকে আটক করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক আরও বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিশৃঙ্খলা এড়াতে আমরা টঙ্গীর দুটি বস্তিতে অভিযান পরিচালনা করেছি। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমা জব্দ করা হয়েছে। পরে তাঁদের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার দুপুরে মামলা শেষে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’

ময়মনসিংহের মুক্তাগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে অপপ্রচার করা আজিজুল হক (৩৫) নামের এক জামায়াত নেতাকে মামলা ছাড়াই আদালতে পাঠিয়েছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান। আজ শুক্রবার (২৭ মার্চ) বিকেলে মুক্তাগাছা থানা-পুলিশ ৫৪ ধারায় আজিজুল হককে...
১৩ মিনিট আগে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামক স্থানে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন। যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
১৭ মিনিট আগে
জ্বালানি তেল নিয়ে বাজারে অস্থিরতার মধ্যে নিজ শহর যশোরে হঠাৎ পেট্রলপাম্পে উপস্থিত হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
১ ঘণ্টা আগে
পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাটে ‘কেরামত আলী’ নামের একটি ফেরির সাইলেন্সার পাইপে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ফেরিতে থাকা যাত্রী, চালক ও লোকজনের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে