
গাজীপুরের টঙ্গীতে একই মালিকানাধীন দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকালে টঙ্গীর মেঘনা রোড এলাকার এমট্রানেট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ’ ও ‘ব্রাভো অ্যাপারেলস লিমিটেড’ নামক কারখানা দুটিতে এই ঘটনা ঘটে।
অসুস্থ শ্রমিকদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা যায়, বুধবার সকালে কারখানা দুটির কয়েক হাজার শ্রমিক কাজ শুরু করেন। এ সময় বিভিন্ন তলায় কর্মরত শ্রমিকেরা অসুস্থ হতে থাকেন। পরে শতাধিক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শ্রমিকেরা বলেন, সকালে কারখানায় কাজে যোগ দিয়ে হঠাৎ শ্রমিকেরা অসুস্থ হতে থাকেন। পরে কারখানায় ছুটি ঘোষণা করা হয়। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদা সুলতানা বলেন, ‘হাসপাতালে আসা বেশির ভাগ শ্রমিক বমি ও শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ। অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক আজাদ রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। কেন এমন ঘটনা ঘটছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

রাজধানীর আদাবরে বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বিএনপি নেতা আবুল বাশার বাদশা হত্যার মামলায় পাঁচ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তি দেওয়া পাঁচ আসামি হলেন—মজনু, তাঁর তিন ছেলে নিরব, সুমন ও রিপন এবং শহীদ।
৫ মিনিট আগে
খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। আজ শনিবার তিনি প্রকল্পটি পরিদর্শন করেন। এ সময় প্রকল্পের প্রধান সড়ক, চারটি স্লুইসগেট, প্রকল্প এলাকার ম্যাপ ও রূপসা সেতুর প্রবেশমুখে নির্মাণাধীন সেতু সরেজমিন পর্যবেক্ষণ করেন মন্ত্রিপরিষদ সচিব।
৭ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পেটে বিদ্ধ হওয়া গুলি ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ করা হয়েছে মন্নাস আলীর শরীর থেকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার বিনামূল্যে এ অস্ত্রোপচার সম্পন্ন হয় বলে জানিয়েছেন আরএমও ডা. তানজিরুল ইসলাম রায়হান।
১৭ মিনিট আগে
‘ভিক্ষা করে এই রিনা রিছিল আমাকে ৭০ টাকা দিয়েছিলেন নির্বাচন পরিচালনার জন্য। তাঁর সেই নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগ আমার হৃদয়কে স্পর্শ করেছিল। আমার প্রথম মাসের প্রাপ্য সম্মানীর পুরো টাকা দিয়ে ঘরটি তৈরি করে দিয়েছি...
৩৭ মিনিট আগে