
শিল্প-কারখানায় গ্যাস সংকট নিয়ে অভিযোগ করে আসছেন ব্যবসায়ীরা। বিষয়টি খতিয়ে দেখতে গাজীপুরে বিভিন্ন কারখানা পরিদর্শন করছেন বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি বলেছেন, ‘শিল্প মালিকেরা গ্যাস সংকটের যে অভিযোগটা তুলেছে, তা আমরা পরিদর্শন করে কিছুটা সত্যতা পেয়েছি। আমরা এটার অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করছি। কার্গোতে করে এলএনজি আসছে। সমুদ্রে অনুকূল আবহাওয়ার কারণে স্টকিং করতে পারেনি। আমরা আশা করছি, আজ সন্ধ্যার মধ্যেই পরিস্থিতির উন্নতি ঘটবে এবং সেগুলো মনিটর করব।’
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ শনিবার সকালে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় টাওয়েল টেক্স লিমিটেড কারখানার গ্যাস পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় তিনি টাওয়েল টেক্স লিমিটেড কারখানার মালিককে বলেন, ‘এখন আমি দেখেছি গ্যাসের কী অবস্থা। আমাকে সন্ধ্যায় আবার জানাবেন এর কোনো উন্নতি হলো কি না।’
উপদেষ্টা আজ দিনব্যাপী গাজীপুরের কালিয়াকৈর, শ্রীপুর ও টঙ্গী এলাকায় বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শনের কর্মসূচি রেখেছেন। এরই অংশ হিসেবে তিনি সকালে কালিয়াকৈর এলাকার বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন করছেন।
উপদেষ্টা ফাওজুল কবির খান আরও জানান, সব এলাকাতেই অবৈধ গ্যাসের সংযোগ রয়েছে। অবৈধ সংযোগের জন্য যেসব তিতাসের কর্মকর্তার দায় রয়েছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি বড় পরিসরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান চালানো ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরে টাওয়েল টেক্স লিমিটেড পরিচালক শাহাদাত হোসেন সোহেল বলেন, চলতি মাসে কারখানায় গ্যাস সংকট প্রকট আকার ধারণ করেছে। আমরা ২৪ ঘণ্টা গ্যাস চাচ্ছি না কিন্তু অন্তত ৮ ঘণ্টা আমাদের গ্যাস দরকার। গ্যাস না থাকায় আমাদের উৎপাদন ব্যাহত হয়েছে, পাশাপাশি খরচ বেড়েছে অনেক।
এসব কর্মসূচিতে উপদেষ্টার সঙ্গে রয়েছে, তিতাস গ্যাসের এমডি পারভেজ আহমেদ, জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান মেজর জেনারেল আজিম প্রমুখ।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যাঁরা লোকজন ও ভারী যন্ত্রপাতি ভাড়া করতে অর্থায়ন করেছেন এবং ভাঙার নির্দেশ দিয়েছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিভিন্ন সংস্থা তদন্ত করে ঘটনায় জড়িত প্রায় ৪০ জনের একটি তালিকা করেছে।
১৮ মিনিট আগে
সাজানো-গোছানো সংসার ছিল ক্ষুদিরাম-চিত্রা বিশ্বাস দম্পতির। ঘরের আসবাব থেকে শুরু করে স্বপ্নের বসতভিটা—সবই এখন পানির নিচে। নিজের ঘর ছেড়ে গৃহপালিত পশু সঙ্গে নিয়ে এই সড়কের পাশেই আশ্রয় নিয়েছেন তাঁরা। এক-দুই দিন নয়, দীর্ঘ চার মাস এভাবেই কাটছে তাঁদের যাযাবর জীবন।
৩৯ মিনিট আগে
আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৮ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৮ ঘণ্টা আগে