ঢাকা অঞ্চলের উত্তরের উঁচু ভূমি গাজীপুরের কাপাসিয়া কাঁঠাল উৎপাদনের জন্য প্রসিদ্ধ। এই অঞ্চলের কাঁঠাল খুবই সুস্বাদু হওয়ায় দেশের প্রায় সব জায়গায় রয়েছে এর ব্যাপক চাহিদা। চলতি মৌসুমে ট্রাকবোঝাই করে কাপাসিয়ার কাঁঠাল সরবরাহ করা হচ্ছে বিভিন্ন জেলায়। এ বছর উপজেলায় ফলটি চাষ হয়েছে ১ হাজার ৭৬০ হেক্টর জমিতে, যা গত বছরের চেয়ে ৬০ হেক্টর বেশি।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাঁঠালের মৌসুম শুরু হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারেরা কাপাসিয়ায় কাঁঠাল কিনতে আসছেন। সারা দিন বিভিন্ন বাজার ঘুরে এ ফল কিনে সড়ক ও নদীপথে গন্তব্যে নিয়ে যাচ্ছেন। বিভিন্ন বাজারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে বেচাকেনা। বাজারে কাঁঠালের প্রচুর সমারোহ রয়েছে। ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখরিত দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ ও রাওনাট বাজার, চাঁদপুরের ঘাটকুড়ি ও চাঁদপুর বাজার, কাপাসিয়া সদরের কাপাসিয়া, রায়েদ ও আমরাইদ বাজার, টোক ইউনিয়নের টোক ও বীর উজুলী বাজার, সনমানিয়ার আড়াল বাজার, ঘাগটিয়া ইউনিয়নের ঘাগটিয়া ও চালার বাজার এবং কড়িহাতার বেগুনি বাজার।
ঢাকা-কাপাসিয়া আঞ্চলিক সড়কের পাশে কাপাসিয়া বাজারে গিয়ে দেখা গেছে, খেয়াঘাট মোড়ে কাঁঠাল কিনে স্তূপ করে রেখেছেন পাইকার। চারদিকে মিষ্টি গন্ধ। ছুটে চলছে কাঁঠালভর্তি ভ্যান, ঠেলাগাড়ি, ছোট-বড় পিকআপ। ভ্যানবোঝাই কাঁঠাল নিয়ে বাজারে আসা চাষি রফিকুল ইসলাম বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর কাঁঠালের আকার অনেক বড় হয়েছে, রং অনেক সুন্দর। যে কারণে এ বছর চাহিদা ভালো। ফলনও ভালো হয়েছে। দামও ভালো পেয়েছি।’
কাপাসিয়া বাজার থেকে কাঁঠাল কিনে সিলেটে নিয়ে বিক্রি করেন মো. শহীদ মিয়া। তিনি বলেন, ‘কাপাসিয়ার কাঁঠালের অনেক চাহিদা। তাই প্রতিবছরই কাপাসিয়া থেকে কাঁঠাল কিনে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করি। আজ যে কাঁঠালগুলো কিনেছি, তা সিলেটে নিয়ে বিক্রি করব। ২০ টাকা থেকে শুরু করে ৮০ টাকা করে কাঁঠাল কিনেছি।’ কুমিল্লা ও নোয়াখালীতে কাঁঠাল নেওয়া পাইকার মো. কাজিম উদ্দিন আকন্দ জানান, তিনি ৫৫ থেকে ৯৫ টাকা করে কাঁঠাল কিনেছেন কৃষক ও ছোট পাইকারদের কাছ থেকে। এ ছাড়া ৫ টাকা করে বাজারের খাজনা ও ৩ টাকা করে ট্রাকে বোঝাই খরচ দিয়েছেন। এ ছাড়া ট্রাক ভাড়া বেড়েছে। এই খরচ বাড়লেও চাহিদা বেশি থাকায় কাপাসিয়া থেকে কাঁঠাল নিচ্ছেন।
যোগাযোগ করা হলে উপজেলার কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক বলেন, কাপাসিয়ায় এ বছর কাঁঠালের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৫ হাজার টন। আশা করা হচ্ছে, তা অর্জিত হবে। কাপাসিয়ার কাঁঠাল অনেক সুস্বাদু। এই ফলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাজারজাতকরণ। কাঁঠাল যখন পাকে, তখন একসঙ্গে পাকতে শুরু করে। তবে কাঁঠাল প্রক্রিয়াজাত করে রাখার ব্যবস্থা চালু হলে চাষি ও ব্যবসায়ীরা লাভবান বেশি হতেন, যাতে পরবর্তী সময় কাঁঠাল বিক্রি ও ব্যবহার করা যায়।

বরিশালের হিজলায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানোর সময় কোস্ট গার্ডের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় কোস্ট গার্ডের সহায়তায় এগিয়ে যাওয়া মৎস্য অধিদপ্তরের স্পিডবোটেও হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
১৩ মিনিট আগে
শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
২২ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে স্পিড ব্রেকার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডে উঠে পড়েছে বরযাত্রীবাহী একটি বাস। এতে বাসে থাকা কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বাশথুপী গ্রাম থেকে গরুটির মাংস ভ্যানে করে বড়তারা ইউনিয়নের বড়তারা গ্রামে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ক্ষেতলাল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুটির অবশিষ্টাংশ উদ্ধার করে। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগকে জানানো হয়।
৪৪ মিনিট আগে