গাজীপুরে পরিবেশগত ছাড়পত্র নেই ২০৬টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের। এসব প্রতিষ্ঠান বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। স্বাস্থ্য সচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ ছাড়া ছাড়পত্রহীন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে আগামী ৬০ দিনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মঙ্গলবার গাজীপুরের বাসিন্দা মেহেদী হাসানের রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে গত ৭ সেপ্টেম্বর ওই রিট দায়ের করা হয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কাওছার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী।
আইনজীবী কাওছার জানান, মেহেদী হাসান তাঁর স্ত্রীকে গাজীপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। কিন্তু ওই হাসপাতালের হাইজেনিক পরিবেশ না থাকায় রোগীরা মেডিকেল বর্জ্য-ময়লা আবর্জনার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তাঁর মনে হয়। পরে গাজীপুর জেলার সব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশ ছাড়পত্রের তথ্য চেয়ে পরিবেশ অধিদপ্তরে আবেদন করেন তিনি। জবাবে বলা হয়, ২০৬ টির পরিবেশগত ছাড়পত্র নেই। তারপরই আইনগত ব্যবস্থা চেয়ে পরিবেশ অধিদপ্তরকে আইনি নোটিশ দেওয়া হয়। কিন্তু জবাব না পেয়ে উচ্চ রিট করেন মেহেদী।

লালমনিরহাটের আদিতমারীতে একটি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পুনর্বহালকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ ১৩ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত ১২ জনকে লালমনিরহাট সদর হাসপাতালে এবং একজনকে আদিতমারী...
২ মিনিট আগে
আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে মারা যান সাইফুল সরকার। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। বেলা সোয়া ১টার দিকে বেতুয়া দক্ষিণপাড়া কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই মারা যান তাঁর মা তারা বানু। বিকেল পাঁচটার দিকে একই কবরস্থানে তাঁকেও দাফন করা হয়।
৩ মিনিট আগে
দুই ভুক্তভোগীকে ওয়ার্ক পারমিট ভিসায় মালয়েশিয়ায় নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্তরা। তবে তাঁদের ভিজিট ভিসায় মালয়েশিয়ায় নিয়ে বিমানবন্দরের বাইরে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়। পরে আন্তর্জাতিক সংঘবদ্ধ মানব পাচার চক্রের সহায়তায় ভুক্তভোগীদের স্বজনদের ফোন করে তাঁদের মুক্তির বিনিময়ে ৫ লাখ...
৫ মিনিট আগে
বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক শাখা চালুর গুজবকে কেন্দ্র করে বিক্ষোভের সময় অধ্যক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা শিক্ষার্থীরা ভুল বুঝতে পেরেছে। আজ মঙ্গলবার সকালে কলেজের অধ্যক্ষ অধ্যাপক তপন কুমার সাহার কক্ষে গিয়ে ক্ষমা প্রার্থনা করে আন্দোলনে নেতৃত্ব দেওয়া দ্বাদশ...
১২ মিনিট আগে