Ajker Patrika

গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ
রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন এলাকায় এলাকাবাসীর বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় তিস্তা ও যমুনা এক্সপ্রেস ট্রেন আটকে যাত্রাবিরতি দিতে বাধ্য করেন তাঁরা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বিঘ্নিত হয়।

আজ শনিবার সকাল ৬টার দিকে রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করলে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনটি গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এখানে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি নেই। এ বিষয়ে দীর্ঘদিন ধরে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছেন তাঁরা। তবে এখনো কোনো কার্যকর সিদ্ধান্ত না পাওয়ায় বাধ্য হয়ে রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন বলেন, যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সকাল ৬টার দিকে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। একপর্যায়ে তাঁরা তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে অবস্থান নিয়ে লাল ব্যানার টানিয়ে দেন। পরে তাঁদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।

মো. ফারুক হোসেন আরও বলেন, সকাল ৯টার দিকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের সামনে আবারও অবস্থান নেন বিক্ষোভকারীরা। খবর পেয়ে শ্রীপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে যান। এ সময় তাঁদের দাবির বিষয়ে আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন। পরে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে দীর্ঘ সময় দুটি ট্রেন আটকে থাকায় ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত