
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। সড়কপথের পাশাপাশি রেলপথে ফিরছে কর্মজীবী মানুষ। ঢাকাগামী ট্রেনগুলোয় প্রচণ্ড ভিড়। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে বসেও ফিরছে মানুষ।
আগামীকাল রোববার থেকে দেশের শিল্প কারখানাগুলো সচল হচ্ছে। কর্মস্থলমুখী মানুষের স্রোত শুরু হয়েছে গতকাল শুক্রবার থেকে।
আজ শনিবার শ্রীপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনগুলোয় যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেনের ছাদেও গাদাগাদি করে বসে যাচ্ছে মানুষ। অনেক যাত্রীকে ঝুঁকি নিয়ে ট্রেনের দরজার কাছে ঝুলে যেতে চোখে পড়ে। প্রচণ্ড ভিড়ের কারণে অনেক যাত্রী শ্রীপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠতে পারেননি। বাধ্য হয়ে সড়কপথে কর্মস্থলে রওনা হয়েছেন অনেকে।
ট্রেনের যাত্রীরা জানান, শুক্রবার থেকে ট্রেনে মানুষের চাপ শুরু হয়েছে। আজ আরও বেশি ভিড়। ট্রেনে অতিরিক্ত যাত্রীর কারণে ধীরগতিতে ট্রেন চলাচল করছে। গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে। যানজট থেকে বাঁচতে ট্রেনযাত্রা বেছে নিলেও ভোগান্তি ভালোই পোহাচ্ছেন তাঁরা। গরমে অনেক যাত্রী হাঁসফাঁস করছেন। বিশেষ করে গরম আর মানুষের ভিড়ে শিশুদের অবস্থা কাহিল হয়ে পড়ছে।
শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার শামীমা জাহান আজকের পত্রিকাকে বলেন, ঈদের দীর্ঘ ছুটি শেষে শুক্রবার থেকে যাত্রীদের চাপ বাড়ছে। মোহনগঞ্জ, ময়মনসিংহ থেকে আসা সব ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড়। প্রতিটি ট্রেনের ছাদেও তিলধারণের ঠাঁই নেই।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
১০ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সচিবালয়ে ঢুকে পরীক্ষা স্থগিত করা বা পরীক্ষা ছাড়াই পাসের দাবির মতো একটি অপসংস্কৃতি তৈরি হয়েছিল। কেউ কেউ এখনো সেই প্রবণতা ধরে রাখতে চাইছেন।
৪১ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও তাঁর সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চাঁদপুরে মাদকবিরোধী অভিযানের তথ্য ফাঁস করে এক মাদক কারবারিকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) তথ্যদাতা (সোর্স) মো. শাওন কাজী (২৫) গ্রেপ্তার হয়েছেন। পরে তার ভাড়া বাসা থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হলে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন।
১ ঘণ্টা আগে