
গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় পরিবেশ ধ্বংসকারী অবৈধ পলিথিনের বিরুদ্ধে এক বিশেষ টাস্কফোর্স অভিযান চালানো হয়েছে। এ সময় দুটি কারখানায় অভিযান চালিয়ে মোট তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।
গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশদূষণ রোধ ও পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিক-উল-আলম।
এ সময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আরেফিন বাদল, গাজীপুর সিটি করপোরেশন ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) প্রতিনিধিদল উপস্থিত ছিল।
টাস্কফোর্স অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতায় ছিলেন।
টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু জানান, অভিযানে গাজীপুর মহানগরীর টঙ্গীর বড় দেওড়া এলাকায় মায়ের দোয়া প্লাস্টিক ও আউচপাড়া এলাকায় মারফত এন্টারপ্রাইজ নামক দুটি কারখানায় অভিযান চালানো হয়। অভিযানকালে মোট তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।
অভিযানের খবর পেয়ে কারখানার মালিক ও শ্রমিকেরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা বা সাজা দেওয়া সম্ভব হয়নি। পরে কারখানা দুটির বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে
এ ছাড়া বড় দেওড়ার সিংবাড়ী রোডের আল আরাফ নামক সুতার ফ্যাক্টরিতে অভিযান পরিচালিত হয়। এ সময় কারখানায় ইটিপি না থাকার কারণে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট শাখায় মামলার জন্য পাঠানো হয়েছে৷
অভিযানের সময় প্রতিটি কারখানায় ডেসকো কর্তৃক বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার জানান, ‘পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে আমরা পরিবেশষদূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছি। এরই অংশ হিসেবে আজকের অভিযান।’

বর্ষা এলেই মৌলভীবাজারের টিলা-পাহাড়ঘেরা জনপদে নেমে আসে আতঙ্ক। তবু ঝুঁকি নিয়ে এসব স্থানে বসবাস করছে অন্তত ৫০ হাজার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার বছরে টিলাধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরপরও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
২৮ মিনিট আগে
গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
১ ঘণ্টা আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
১ ঘণ্টা আগে