
তুরাগতীরে আজ রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে সাদপন্থীদের তত্ত্বাবধানে তিন দিনের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতে অংশ নিতে গতকাল শনিবার রাত থেকেই ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকায় কয়েক লাখ মুসল্লি জমায়েত হন।
রোববার দুপুর ১২টা ১৫ মিনিটে শুরু হওয়া প্রায় ৩০ মিনিটের আখেরি মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন মুসল্লিরা। পূর্বঘোষণা অনুযায়ী শনিবার মধ্যরাত থেকে গাজীপুরের তিনটি সড়কে যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দেয়। তবে রোববার ভোরে ওই সড়কগুলোতে যান চলাচল করতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল সীমিত হয়ে আসে। মোনাজাতে অংশ নিতে এসে ফিরতি পথে পদে পদে ভোগান্তিতে পড়তে হচ্ছে মুসল্লিদের।
সড়কে যানবাহন থাকলেও ইজতেমা ময়দান থেকে প্রায় ১০ কিলোমিটার পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন মুসল্লিরা। এতে সড়কে চলাচল করা সব যানবাহনে ধীরগতি দেখা দিয়েছে।
মো. বিপ্লব মোটরসাইকেলে টঙ্গী থেকে রাজধানীর মহাখালীর উদ্দেশে রওনা দিয়েছেন। গন্তব্যে পৌঁছাতে ৩৫০ টাকা চুক্তি হয়েছে চালকের সঙ্গে। তিনি বলেন, ‘রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করে যেতে চাইছেন না চালকেরা। সেই সঙ্গে সড়কে অন্যান্য যানবাহন চলতে শুরু করেছে।’
হুমায়রা বেগম মোনাজাতে অংশ নিতে ময়দানের দক্ষিণ পাশে টঙ্গী বাজার এলাকায় অবস্থান নেন। তিনি বলেন, ‘মোনাজাত শেষে আবদুল্লাহপুর-উলুখোলা হয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাড়িতে ফিরব। রিকশায় উলুখোলা পৌঁছাতে কয়েক গুণ বেশি ভাড়া চাইছেন চালকেরা।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ট্রাফিক বিভাগ (দক্ষিণ) চৌধুরী মো. তানভির বলেন, মুসল্লিরা তাঁদের গন্তব্যে ফিরছেন। সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করছেন। রোববার সন্ধ্যার মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
৪ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
৫ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
৬ ঘণ্টা আগে