
দেশজুড়ে খ্যাতি ছড়িয়ে রয়েছে গাজীপুরের কাঁঠালের। বিশেষ করে স্বাদে ও গুণে শ্রীপুর উপজেলার কাঁঠাল উল্লেখযোগ্য। এবার শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা জাতীয় ফলের মেলায় ৩২ কেজি ওজনের একটি কাঁঠাল দর্শনার্থীদের নজর কেড়েছে।
আজ রোববার (২২ জুন) শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শ্রীপুর কর্তৃক আয়োজিত দিনব্যাপী জাতীয় ফল মেলায় আম, জাম, কাঁঠাল, আনারস, লিচু, জাম ও পেয়ারার সমাহার হয়। মেলায় অন্যান্য ফলের সঙ্গে ৩২ কেজি ওজনের একটি কাঁঠাল আনা হয়। পাশাপাশি ৩০ কেজি ওজনের আরেকটি কাঁঠালও নজর কেড়েছে।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল মৃধা বাড়ির গাছ থেকে ৩২ কেজি ওজনের কাঁঠাল সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া শ্রীপুর পৌরসভার অপর এক কৃষকের গাছ থেকে ৩০ কেজি ওজনের কাঁঠাল সংগ্রহ করা হয়।
কৃষি মেলায় আসা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আরিয়ান কামাল বলে, আমরা এখন অনেক দেশীয় ফল চিনি না। স্কুলে যাওয়ার সময় মেলায় ৩২ কেজি ওজনের কাঁঠালটি দেখতে এসেছি।
উপজেলা পরিষদ চত্বরে অন্য কাজে এসেছিলেন মাদ্রাসার শিক্ষক সোলায়মান মোহাম্মদ। তিনি বলেন, শ্রীপুর কাঁঠালের জন্য বিখ্যাত। এত বড় কাঁঠাল বহু আগে দেখা গেলেও এখন দেখা মেলে না। এত বড় কাঁঠালের গল্প মুরুব্বিদের মুখেই শুনেছি। উপজেলায় অন্য কাজে এসে জাতীয় ফল মেলায় এত বড় কাঁঠালের প্রদর্শনী দেখতে এসেছি।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয়েছে জাতীয় ফল মেলা। মেলায় দেশীয় ফলের প্রদর্শনী করা হয়েছে। পুষ্টির চাহিদা পূরণে দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের শ্রীপুর কাঁঠালের জন্য বিখ্যাত। এখানে বিভিন্ন প্রজাতির, বিভিন্ন স্বাদের এবং কাঁঠালের মিষ্টতা অনেক বেশি। মেলায় প্রদর্শন করা হয়েছে ৩২ কেজি ওজনের কাঁঠাল, যা আলোচনার ক্ষেত্র তৈরি করেছে। আমরা চেষ্টা করছি শ্রীপুর তথা গাজীপুরের কাঁঠালের ঐতিহ্য ধরে রাখতে। কৃষককে কাঁঠাল চাষেও এই মেলা উদ্বুদ্ধ করবে।

বরিশালের হিজলায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানোর সময় কোস্ট গার্ডের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় কোস্ট গার্ডের সহায়তায় এগিয়ে যাওয়া মৎস্য অধিদপ্তরের স্পিডবোটেও হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
১৪ মিনিট আগে
শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
২৩ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে স্পিড ব্রেকার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডে উঠে পড়েছে বরযাত্রীবাহী একটি বাস। এতে বাসে থাকা কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বাশথুপী গ্রাম থেকে গরুটির মাংস ভ্যানে করে বড়তারা ইউনিয়নের বড়তারা গ্রামে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ক্ষেতলাল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুটির অবশিষ্টাংশ উদ্ধার করে। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগকে জানানো হয়।
১ ঘণ্টা আগে