
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন বন্দীর পালানোর চেষ্টা করেছেন। পরে তাঁদের কারাগারের অন্য সেলে স্থানান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানায় মামলা করেছে কারা কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার রাতে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার আসাদুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
কারাগার থেকে পালানোর চেষ্টা করা বন্দীরা হলেন টাঙ্গাইল সদর থানার চৌবাড়িয়া এলাকার শাহাদাত হোসেন, জয়পুরহাটের পাঁচবিবি থানার মাঝিনা এলাকার রনি মহন্ত এবং কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম। তাঁরা সবাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। পালানোর চেষ্টার অভিযোগ তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন মামলার তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতর মাঝামাঝি স্থানে তমাল নামে একটি ভবন রয়েছে। ওই ভবনের ১২ নম্বর কক্ষে কয়েকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী ছিলেন। গত মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে ওই কারাগারে দায়িত্ব পালন করছিলেন সহকারী প্রধান কারারক্ষী মোখলেছুর রহমান। এ সময় তিনি ‘তমাল’ ভবনের নিচতলায় ১২ নম্বর কক্ষ থেকে দেয়ালে আঘাতের শব্দ শুনতে পান।
পর দিন বুধবার সকালে ওই কক্ষে তল্লাশি করে একটি লোহার পাত, দুই টুকরা রড, কম্বল কেটে বানানো ২৮ ফুট লম্বা একটি রশি, ২৫ ফুট লম্বা একটি বেল্ট, লোহার তৈরি দুটি আংটা, ১০ ফুট লম্বা একটি খুঁটিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ বিষয়ে বন্দীদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা কারা কর্তৃপক্ষকে জানান, কারাগার থেকে পালানোর প্রস্তুতি হিসেবে ওই সরঞ্জাম তাঁরা প্রস্তুত ও সংগ্রহ করেছিলেন।
ওসি সালাহউদ্দিন আজকের পত্রিকাকে জানান, হাই সিকিউরিটি কারাগারের একজন জেলার এজাহার দিয়েছেন। ঘটনাটির তদন্ত চলছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন, ‘বিষয়টি জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মহোদয়কে জানানোর পর আমরা কারাগার পরিদর্শন করেছি। অভিযুক্ত বন্দীদের অন্য একটি সেলে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে কারাগারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

নওগাঁয় গত রোববার রাতে বয়ে যাওয়া আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঝড়ে ঘরবাড়ি ছাড়াও কলা, ভুট্টা, গম, আলু, শাকসবজিসহ ৭৩১ দশমিক ৫ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলাবাগানের।
৩ ঘণ্টা আগে
সেলিম রহমান, পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। গতকাল সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোডে এক দোকানে ছোট্ট একটি তালিকা দেখে দেখে পোশাক কিনছিলেন। কেনাকাটার একপর্যায়ে বলেন, মাত্র সাত হাজার টাকায় স্ত্রী, দুই সন্তান আর বৃদ্ধ মায়ের জন্য ঈদের কেনাকাটা সেরেছেন।
৪ ঘণ্টা আগে
রাজশাহীর একটি পশুর হাট অর্ধেক মূল্যে ইজারা নিতে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে গোপন সমঝোতা হয়েছে। গত বছর প্রায় ১৪ কোটি টাকায় ইজারা হলেও এবার সমঝোতা করে দর দেওয়া হয়েছে মাত্র ৭ কোটি ৪০ লাখ টাকা। নগরের উপকণ্ঠে সিটি হাট নামের এই পশুর হাট পরিচালনা করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাজনৈতিক আঁতাতের ফলে
৪ ঘণ্টা আগে
গরম শুরু না হতেই বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়। এখানে বিদ্যুৎ আসে আর যায়। প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুতের আসা-যাওয়ার এমন ঘটনায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। গত রোববার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত অন্তত পাঁচবার বিদ্যুৎ চলে গেছে এবং এসেছে। এতে অনেক বাসাবাড়ি ও দোকানে কাঁচা পণ্যসহ ইলেক
৫ ঘণ্টা আগে