
বৈষম্যবিরোধী আন্দোলনে গাজীপুরে গুলি করে কলেজছাত্র হৃদয়কে (২০) হত্যার ঘটনায় এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে কিশোরগঞ্জের তাড়াইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পুলিশ সদস্যের নাম মো. আকরাম হোসেন (২২)। তিনি গাজীপুর শিল্প পুলিশে কর্মরত ছিলেন।
হৃদয় টাঙ্গাইলের গোপালপুরের আলমনগর গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি জেলার হেমনগর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়ালেখার পাশাপাশি গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
আজ শনিবার গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার সুবীর কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন হৃদয়। এ সময় কয়েকজন পুলিশ সদস্যকে দেখে হৃদয় রাস্তার পাশে অবস্থান নেন। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ওই সময় পুলিশের কয়েকজন সদস্য কোনাবাড়ী এলাকার দায়িত্বে ছিলেন। এ সময় তাঁরা হৃদয়কে রাস্তার পাশ থেকে ধরে নিয়ে চড়থাপ্পড় মারেন। একপর্যায়ে পুলিশ সদস্য আকরাম তাঁকে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ২৬ আগস্ট নিহতের ফুপাতো ভাই মো. ইব্রাহীম বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে গতকাল রাতে কিশোরগঞ্জের পারাইল এলাকা থেকে আকরামকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে সহকারী কমিশনার সুবীর কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ সদস্য আকরাম অতি উৎসাহিত হয়ে হৃদয়কে গুলি করেছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। প্রাথমিকভাবে যে তদন্ত করা হয়েছে, সেখানে পুলিশ সদস্য আকরামের সম্পৃক্ততা পাওয়া গেছে।’
তাঁকে গ্রেপ্তারের পর শনিবার ১০ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর মেট্রোপলিটন আদালতে তোলা হয়। আদালত সোমবার শুনানির তারিখ নির্ধারণ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ক্যাফেটেরিয়ায় পচা মাংস পাওয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিকেলে ক্যাফেটেরিয়ার রান্নাঘরে গিয়ে তাঁরা এ মাংস পান।
৭ মিনিট আগে
নেত্রকোনায় মো. বাবুল মিয়া (৪০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে মো. রতন মিয়াকে (৫৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে নেত্রকোনার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোছা. মরিয়ম-মুন-মুন্জুরী এ রায় ঘোষণা করেন।
১১ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ-সংলগ্ন নাফ নদী থেকে দুটি নৌকাসহ সাতজন জেলেকে ধরে নিয়ে গেছেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৭টার দিকে জেলেরা মাছ ধরার উদ্দেশ্যে নাফ নদীতে যান।
১ ঘণ্টা আগে
কিশোরীর শ্বশুর মজনু মিয়া বলেন, ‘ছেলেমেয়ে যখন আমার বাড়িতে আসে, আমি তাদের মেনে নিয়ে সংসার করতে দেই। ১৭ দিন আগে ছেলের বউয়ের ছোট বোন ও তার দাদি আমার বাড়িতে আসে। আমরা তাদের আপ্যায়ন করি। তারা মেয়ের জামাইকে মেনে নিবে বলে বউকে সঙ্গে নিয়ে যায়। আমার ছেলে কয়েক দিন আগে তার শ্বশুরবাড়ি যায় বউকে আনতে।
১ ঘণ্টা আগে