
বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত চলাকালীন হঠাৎ বিকট শব্দে একটি ড্রোন বাঁশের খুঁটি ও টিনের ছাউনিতে আছড়ে পড়ে। এতে মুসল্লিরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকেন। এতে অর্ধশতাধিক মুসল্লি আহত হয়েছেন।
আহতরা হলেন আবুল কালাম (৫৫), আলামিন (৩২), আজাদ (৩০), ওবায়দুল্লাহ (৩২), রাতুল (১৮), আব্দুল করিম (২৮) সাইফুল ইসলাম (৩৮), জাফর উদ্দিন (৩১) জয়নাল (২৪), মকবুল হোসেন (৬৪) সোহাগ (৬০), মোশারফ (৩০), কোরবান আলী (২৫), সাইফুল ইসলাম (৩৫), সালামত (১৮), মুস্তাকিন (৩৩), কবির হোসেন (৩০), মুবিন (১৮), আয়নাল হক (২২), মামুন হোসেন (২১), মো. বাসেদ (১৩), খোকন (৪৩), জুয়েল (২৫), কবির হোসেন (৪৬), নাজিম উদ্দিন (৪১), জবরুল (৩১), জয়নাল (৫৪), কাওছারুল আলম (২৮), রায়হান (২৭), জহরুল (২৮), আলি নেওয়াজ (৩৮), আফতাব উদ্দিন (৪৭) মো. আমান (২৮), আনোয়ার (৪৫), সোহেল (৩৫), ফজল হক (৪৫) ও মুজাফফর আলীসহ (৪৪) অন্তত অর্ধশতাধিক ব্যক্তি। এর মধ্যে ৪১ জন টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, আজ রোববার সকালে তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের মূল বয়ান মঞ্চে আখেরি মোনাজাত পরিচালনা করছিলেন। মোনাজাত চলাকালে ময়দানের উত্তর পশ্চিম অংশে একটি ড্রোন উড়ছিল। কেউ ড্রোন দিয়ে ভিডিও ধারণ করছিলেন। হঠাৎ করে ড্রোনটির একটি বাঁশের খুঁটিতে আছড়ে পড়ে। এতে বিকট শব্দ হলে মুসল্লিরা আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্কে ছুটোছুটি করতে থাকেন। এ সময় পদদলিত হয়ে অনেকে আহত হন। পরে কিছু মুসল্লি শব্দের উৎস খুঁজতে গিয়ে ড্রোনটির সন্ধান পান। পরে ড্রোনটির আর কোনো সন্ধান পায়নি পুলিশ।
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স মোস্তাফিজুর রহমান বলেন, অর্ধ শতাধিক মুসল্লি আহত হয়ে হাসপাতালে এসেছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা ইজতেমার মোনাজাত চলাকালে আতঙ্কে হুড়োহুড়ি করার সময় পড়ে গিয়ে আহত হয়েছেন বলে আহতরা জানিয়েছেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, একটি ড্রোন আকাশে উড়ছিল। সম্ভবত ড্রোনটির ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ায় সেটি ইজতেমা ময়দানের একটি বাঁশের খুঁটিতে ও টিনে আছড়ে পড়ে। মুসল্লিরা অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।
মোনাজাতের পরে ইজতেমার বয়ান মঞ্চ থেকে ঘোষণা করা হয়, একটি ড্রোন ইজতেমা ময়দানের একটি টিনের ছাউনিতে আছড়ে পড়েছিল। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে সবচেয়ে ২৬৩ জনতে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এদের বিরুদ্ধে ৪২টি মামলা হয়েছে।
৪ মিনিট আগে
বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ছয় জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে দুটি ইঞ্জিনচালিত ট্রলারও জব্দ করা হয়...
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনীতে কৃষক মো. কামাল উদ্দিনের সোলার প্যানেলের তিনটি প্লেট চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ভবানীপুর মাঠে এ ঘটনা ঘটে। এর তিন মাস আগেও একই স্থান থেকে তাঁর সোলার প্যানেলের আরও তিনটি প্লেট চুরি হয় বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে