
গাজীপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. নাসির উদ্দিন মৃধা জর্জকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার একটি রিসোর্ট থেকে তাঁকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা-পুলিশ।
গ্রেপ্তার মো. নাসির উদ্দিন মৃধা জর্জ উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই মৃধার ছেলে। তিনি গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার ব্যক্তি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হত্যা মামলার আসামি পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার একটি রিসোর্টে বিয়ের দাওয়াত খেতে এসেছেন। এমন খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল শনিবার গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আদালতে পাঠানো হবে।

রেলওয়ের জায়গায় স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে বগুড়ার সোনাতলা রেলস্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনার পর লিখিতভাবে ক্ষমা চেয়েছেন উপজেলা যুবদলের এক নেতা। একই সঙ্গে ভাঙচুর করা স্টেশনের কম্পিউটার মেরামত করে দেওয়া হয়েছে। এরপর বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি প্রত্যাহার করে স্বাভাবিক কাজে ফিরেছেন স্টেশনের কর্মকর্
২১ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের দুর্গম বনাঞ্চলে অভিযান চালিয়ে ফের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার ভোররাতে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ৬টি পিস্তল, ৭টি ম্যাগাজিন এবং ২২ রাউন্ড গুলি উদ্ধার করে...
৪২ মিনিট আগে
নরসিংদীর মাধবদীতে স্ত্রীকে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে কবরস্থানে মাটিচাপা দেওয়ার অভিযোগে শরীফ মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাতে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাঙামাটির কাপ্তাই উপজেলার ১০০ খামারির মধ্যে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব গো-খাদ্য বিতরণ করা হয়...
১ ঘণ্টা আগে