
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে দুই পা বিচ্ছিন্ন করে মনির মোল্লা (৫২) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যার পর পারাবর্তা এলাকার বন বিভাগের একটি খোলা জায়গা থেকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মনির মোল্লা একই এলাকার মৃত হাশেম মোল্লার ছেলে।
রোববার সকালে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মরদেহ উদ্ধারের সময় দেখা যায়, নিহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর দুই পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে।’
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যার দিকে স্থানীয় কয়েকজন পারাবর্তার নির্জন স্থানে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে উলুখোলা পুলিশ ক্যাম্পের সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দারা মনির মোল্লার মরদেহ হিসেবে শনাক্ত করেন।
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চালাচ্ছে।

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫০ শতকের একটি জলাশয় ভরাট করে প্লট আকারে বিক্রির অভিযোগ উঠেছে। এরই মধ্যে মাটি ফেলে জলাশয়ের অর্ধেকের বেশি অংশ ভরাট করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাহমুদ আলী নামের এক ব্যক্তি মাছ চাষের জন্য ইজারা নিয়ে ওই জমি প্লট আকারে বিক্রি করছেন।
৪ ঘণ্টা আগে
ওমানে গাড়ির ভেতরে মারা যাওয়া চার সন্তানের করুণ পরিণতি সম্পর্কে এখনো জানেন না তাঁদের মা খাদিজা বেগম। বয়সের ভার ও রোগে এমনিতেই বেশ কাবু তিনি। স্বামীহীন সংসারের ঘানি টানতে টানতে ক্লান্তও। মারা যাওয়া চার ছেলেসহ পাঁচ ছেলেকে ছোট রেখেই মারা যান তাঁদের বাবা জামাল উদ্দিন।
৫ ঘণ্টা আগে
প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনভূমি রয়েছে মৌলভীবাজার জেলায়। এই বনভূমি দেখভালের জন্য শত বছর ধরে স্থানীয় বাসিন্দারা থাকছে। আইনে রয়েছে, বনের ভেতরে পাকা স্থাপনা বা ঘর তৈরি করা যাবে না। তবে কয়েক বছর ধরে সেই আইন উপেক্ষা করে অবৈধভাবে পাকা ঘর তৈরি করছে অনেকে।
৫ ঘণ্টা আগে
নওগাঁ জেলা ধান-চাল উৎপাদনে বরাবরই সমৃদ্ধ। বর্তমানে এ জেলায় চলছে বোরো ধান কাটার মৌসুম। এরই মধ্যে বেশির ভাগই ধান ঘরে তুলেছেন কৃষক। হাট-বাজারে রয়েছে পর্যাপ্ত ধানের সরবরাহ। বোরোর এই ভরা মৌসুমে স্বাভাবিকভাবে চালের দাম নিম্নমুখী হওয়ার কথা থাকলেও নওগাঁর বাজারে বিপরীত চিত্র মিলেছে।
৫ ঘণ্টা আগে