
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের গুদামে অবৈধভাবে সার মজুত রাখায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড করা হয়েছে। পাশাপাশি মজুত করা সারগুলো জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন। গতকাল সোমবার রাতে উপজেলার বনগ্রাম এলাকার ওই গুদামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান তিনি। গুদামটির মালিক বনগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিন সরকার।
সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন মোবাইল ফোনে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাবেক চেয়ারম্যান শাহিন সরকারের গুদামে অভিযান চালানো হয়। এ সময় গুদামে অবৈধভাবে মজুত রাখা অতিরিক্ত সার জব্দ করা হয়। জব্দ করা সারের মধ্যে রয়েছে ইউরিয়া ১৩ বস্তা, ডিএমপি ১৬ বস্তা, টিএসপি ১৩ বস্তা, পটাশ (এমওপি) দুই বস্তা ও জিপসাম ২৮ বস্তা। এসব সারের মূল্য প্রায় ৫৬ হাজার ৭০০ টাকা।
জসিম উদ্দিন বলেন, গুদামের মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জব্দ করা সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রেখে দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্য বলেন, ‘অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করছে কিছু অসাধু ব্যবসায়ী। আমরা সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার পৌঁছানো নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নজরদারি ও অভিযান অব্যাহত রেখেছি। জব্দ করা সার পরে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের দেওয়া হবে।’

চট্টগ্রামের হালিশহরে আন্তজেলা পরিবহনশ্রমিকদের নির্বাচনে ভোট গ্রহণের সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ভোটকেন্দ্রে অব্যবস্থাপনা ও জাল ভোট নিয়ে দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে নগরের হালিশহর ঈদগাহ এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে এই সংঘর্ষ হয়।
১ মিনিট আগে
পরিকল্পিত নগর উন্নয়ন, সুষম অবকাঠামো তৈরি ও জনদুর্ভোগ নিরসনে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর নাইওয়ারপুলে সিউকের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়। পরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সুধী সমাবেশ হয়।
২ মিনিট আগে
প্রাথমিক শিক্ষায় কাগুজে প্রতিবেদনের বদলে শিক্ষার্থীর বাস্তব শিখনফল, শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি ও বিদ্যালয়ের কার্যকারিতা যাচাইয়ে ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
৮ মিনিট আগে
র্যাগিংয়ের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শৃঙ্খলা বোর্ড। এর মধ্যে মার্কেটিং বিভাগের ১৪ জন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০ জন শিক্ষার্থী রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব ও প্রক্টর মেহেদী হাসান সোহাগ আজ মঙ্গলবার এ তথ্য স্বীকার...
১৮ মিনিট আগে