
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে দুই হ্যাকারের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে বিপুল ইলেকট্রনিক সরঞ্জাম ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে। এই হ্যাকারদের বিরুদ্ধে এলাকার জন্য বরাদ্দ বয়স্ক, বিধবা ভাতাসহ বিভিন্ন দপ্তরের ভাতা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। আজ শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার গভীর রাত পর্যন্ত উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামে এই অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন। এদিন প্রথম অভিযান চালানো হয় জুয়েল নামের এক হ্যাকারের বাড়িতে। তাঁর ঘর থেকে উদ্ধার করা হয় একটি ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, অ্যান্ড্রয়েড ও বাটন ফোনসহ শতাধিক সিম কার্ড। এসব কার্ডের মধ্যে গ্রামীণফোন, স্কুটো, রবি-এয়ারটেল ও বাংলালিংকের সিম রয়েছে। এ ছাড়া জব্দ করা হয়েছে নগদ অর্থ। ওই রাতে আরেক হ্যাকার রনির বাড়িতে অভিযান চালানো হয়। তাঁর বাড়ি থেকেও সিম কার্ড, হার্ডড্রাইভ, পেনড্রাইভ, রাউটার, সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার, প্রিন্টারসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় ওই দুই হ্যাকার বাড়িতে ছিলেন না। যৌথ বাহিনী জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বহুদিন ধরে একটি গোষ্ঠী গোবিন্দগঞ্জ এলাকায় সাইবার অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এরা সমাজসেবার বয়স্ক ও বিধবা ভাতার টাকা হাতিয়ে নিচ্ছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, এই দুই হ্যাকার চিহ্নিত সাইবার অপরাধী। এর আগে একই অপরাধে এই এলাকার কয়েকজনকে গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
১ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
২ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
৪ ঘণ্টা আগে