
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক সাঁওতাল নারীকে লাঞ্ছিত এবং সাঁওতালদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ৪৭ বিশিষ্ট নাগরিক। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি করেছেন তাঁরা। স্থানীয় প্রভাবশালীরা গোবিন্দগঞ্জে সাঁওতালদের সম্পত্তি দখলের তৎপরতা চলছে বলেও মনে করছেন।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে এমন দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, ৩ জানুয়ারি গোবিন্দগঞ্জের রাজাহার ইউনিয়নের রাজাবিরাট এলাকায় সাঁওতালদের জমিতে মাটি ভরাট শুরু করেন ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তাঁর লোকেরা। এ সময় কয়েকজন যুবক বাধা দেন। তখন চেয়ারম্যান ও তাঁর লোকজন নেকোলাস মুর্মু নামের এক যুবককে মারধর করেন। পরে ব্রিটিশ সরেন নামের এক যুবক প্রতিবাদ করতে গেলে চেয়ারম্যান তাঁকে মারধরের হুমকি দেন। তখন ব্রিটিশ সরেনের মা এগিয়ে গেলে তাঁকে মারধর করে মাটিতে ফেলে দেওয়া হয়। সেদিন রাতে ব্রিটিশ সরেনের বাড়িতে আগুন ধরিয়ে দেন চেয়ারম্যানের লোকজন।
বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় শনিবার বিএনপির ওই চেয়ারম্যানসহ ২০-২৫ জনের নামে মামলা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই চেয়ারম্যানকে বহিষ্কার করেছে বিএনপি। তবে এ বহিষ্কার যথেষ্ট নয়। এ ধরনের দখলবাজির বিরুদ্ধে দাঁড়ানো এবং সব সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার সুরক্ষার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকারের ঘোষণা দেওয়া বিএনপিসহ সব রাজনৈতিক দলের বিশেষ দায়িত্বের মধ্যে পড়ে।
বিবৃতিতে বলা হয়, স্বাধীনতার ৫৩ বছরে গোবিন্দগঞ্জে সাঁওতাল সম্প্রদায়ের মানুষের সংখ্যা ক্রমাগত কমেছে। সাঁওতাল জনগোষ্ঠীর মধ্যে নানা ধরনের বিভ্রান্তি ও বিভাজন সৃষ্টি করে রাজাহার ইউনিয়নে তাঁদের জমি জবরদখল করা হয়েছে এবং ভয় দেখিয়ে তাঁদের প্রায় ২৫০ একর জমি কেড়ে নেওয়া হয়েছে। এই জমি কীভাবে দখল হলো তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত করতে হবে। একই সঙ্গে দখলকারী এবং ভূমি অফিসে তাঁদের সহযোগীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন সুলতানা কামাল, জেড আই খান পান্না, আনু মুহাম্মদ, খুশী কবির, ইফতেখারুজ্জামান, স্বপন আদনান, ফিরদৌস আজিম, মেঘনা গুহঠাকুরতা, পারভীন হাসান, সারা হোসেন, তাসলিমা ইসলাম, শিরীন পারভীন হক, শহিদুল আলম, সামিনা লুৎফা, শাহনাজ হুদা, সুমাইয়া খায়ের, শামসুল হুদা, ফস্টিনা পেররা, জোবাইদা নাসরীন, রোবায়েত ফেরদৌস, মির্জা তাসলিমা সুলতানা, মাইদুল ইসলাম, নোভা আহমেদ, সুব্রত চৌধুরী, তবারক হোসেইন, সালমা আলী, সাঈদ নাসের বখতিয়ার আহমেদ, সালেহ আহমেদ, মনীন্দ্র কুমার নাথ, রাহনুমা আহমেদ, তাসনীম সিরাজ মাহবুব, রেজাউর রহমান, সায়দিয়া গুলরুখ, রোজিনা বেগম, জাকির হোসেন, পল্লব চাকমা, সাইদুর রহমান, মিনহাজুল হক চৌধুরী, আশরাফ আলী, শুভ্র চক্রবর্তী, শাহাদাত আলম, এম এম খালেকুজ্জামান, নাজমুল হুদা, রেজাউল হক, দীপায়ন খীসা, হানা শামস আহমেদ ও মুক্তাশ্রী চাকমা।

রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারি ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৪ মিনিট আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
২৬ মিনিট আগে
আজ শনিবার বিকেল ৫টার দিকে পরশ তালুকদারকে কারারক্ষীরা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপন দাস।
২৬ মিনিট আগে
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেহেদী হাসান সবুজ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক জেলার আশাশুনি উপজেলা সদরের আব্দুল জলিলের ছেলে। তিনি অ্যাকমি কোম্পানির এক সেলস অফিসার হিসেবে কর্মরত বলে
৩৫ মিনিট আগে