
গাইবান্ধায় বাথরুমের ওপর দিয়ে নারীর গোসলের দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করার সময় এক পুলিশ সদস্যকে হাতেনাতে আটক করছেন এলাকাবাসী।
আজ শনিবার বিকেলে শহরের দক্ষিণ ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক পুলিশ সদস্যের নাম মো. শাহ আলম। তাঁর পুলিশ আইডি (বিপি ৮৩০২০৮২৫৭১)। তাঁর বাড়ি লালমনিরহাট জেলার বানভাসা গ্রামে। বর্তমানে গাইবান্ধা পুলিশ লাইনসে কর্মরত বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা পৌর শহরের দক্ষিণ ধানগড়া এলাকায় বাড়ির বাথরুমে গোসল করছিলেন ওই বাড়ির এক নারী। এ সময় বাথরুমের ওপর দিয়ে মোবাইল ফোন দিয়ে ওই নারীর গোসলের দৃশ্য ধারণ করছিলেন মো. শাহ আলম। নারীর গোসলের ভিডিও করার সময় স্থানীয়রা টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে শাহ আলমকে আটক করেন। পরে গাইবান্ধা সদর থানা-পুলিশ খবর পেয়ে তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায়।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি ঘটনাস্থলের পাশের রাস্তা দিয়ে হাঁটছিলাম। একজন অপরিচিত লোক ওই বাড়ির ছাদ ছাড়া বাথরুমের ওপর দিয়ে মোবাইলে ভিডিও করছিলেন। আমি চিৎকার দিলে শাহ আলম দৌড়ে পালানোর চেষ্টা করছিলেন। তখন স্থানীয় লোকজন তাকে আটক করে।’
ওই নারীর স্বামী বলেন, ‘আমি বাইরে কাজে গিয়েছিলাম। এসে দেখি লোকজন দিয়ে বাড়িভর্তি। বিস্তারিত এ ঘটনা শুনে খুবই খারাপ লাগছে। একজন রক্ষক এভাবে ভক্ষক হয়। পরে পুলিশ এসে তাদের লোককে নিয়ে গেল।’
এভাবে হাতেনাতে ধরার পরও অভিযোগ দেওয়া ছাড়া পুলিশ ব্যবস্থা নেবে না, বিষয়টি শুনে খুব খারাপ লাগছে।
আটক পুলিশ সদস্যকে উদ্ধার করতে আসা গাইবান্ধা সদর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সেরাজুল ইসলাম বলেন, ‘আটককৃতকে জনতার হাত থেকে উদ্ধার করে গাইবান্ধা সদর থানায় নিয়ে যাচ্ছি। তদন্ত করে দেখব, ওনি আসলেই পুলিশ সদস্য কি না? ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
শাহ আলম পুলিশ সদস্য কি না নিশ্চিত হতে গাইবান্ধা সদর থানার ওসির সরকারি মোবাইলে ফোন দিলে পরিদর্শক (তদন্ত) মো. সেরাজুল ইসলাম ফোন রিসিভ করে বলেন, ‘ওসি সাহেব ছুটিতে আছেন।’ শাহ আলম পুলিশ সদস্য কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’
জানতে গাইবান্ধার পুলিশ সুপারকে মোবাইলে ফোন দিলে রিসিভ করেননি।

এই সমস্যার সংকট আপনি তৈরি করেছেন। আপনি সংসদকে কার্যকর করেননি। সংসদ কার্যকর না হওয়ার কারণে আজ আন্দোলন রাজপথে গড়িয়েছে। আপনি যদি প্রথমে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ করতেন, তাহলে সেই সংবিধান পরিষদে আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু আপনি সেটা না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা....
৫ মিনিট আগে
তাঁদের উপস্থিতি বুঝতে পেরে রকি হোসেনসহ তাঁর আরও ১০-১২ জন সহযোগী আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছোড়েন এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। পরে স্থানীয়রা তাঁদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও রকিকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি আহত হন।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের এক নেতাকে চড় মারার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আজ শনিবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে। পরে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কিছুদিন আগে ঢাকা বিমানবন্দরে তিনজন ছিনতাইকারী মিলে এক প্রবাসীর স্বর্ণ ছিনতাই করা হয়েছে। তাঁরা যখন ছিনতাই করেছিল তখন বলেছে-আমরা আওয়ামী লীগের লোক, দিয়ে দাও-না হলে শেষ করে দেবো! কিন্তু যখন ধরা পড়ে, তখন দেখা যায়-সবগুলো বিএনপির লোক! এরা গুপ্ত! এরেই বলে গুপ্ত! যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে...
১ ঘণ্টা আগে