গাইবান্ধা সদর উপজেলায় দিনদুপুরে রুবেল মিয়া নামের এক যুবককে কুপিয়ে ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার শাপলা মেল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।
গুরুতর আহত রুবেল মিয়া পৌরসভার মহুরিপাড়ার ব্যবসায়ী মোকাব্বর মিয়ার ছেলে। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রুবেল মিয়া বিকেলে তাঁর বন্ধু মোশারফ রহমানের সঙ্গে দেখা করতে শাপলা মেল এলাকায় যান। এ সময় মোশারফের প্রতিপক্ষ সুখনগর এলাকায় বাবুসহ পাঁচজন রুবেলের ওপর অতর্কিতভাবে হামলা চালান। তাঁরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রুবেলের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলেন। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত করে রক্তাক্ত করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন।
রুবেলের বন্ধু মোশারফ বলেন, ‘আমাদের সঙ্গে বাবুর জমি নিয়ে বিরোধ ছিল। তবে কেন আমার বন্ধুকে অস্ত্র দিয়ে আঘাত করা হলো, জানি না। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাকেও জখম করেছে তারা।’
আহত যুবকের বাবা মোকাব্বর মিয়া বলেন, ‘যারা আমার ছেলেকে এভাবে কুপিয়েছে, হাতের কবজি কেটে ফেলেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, আহত রুবেলের বিচ্ছিন্ন করে ফেলা ডান হাতের কবজিটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এরই মধ্যে পাঁচজনকে আটক করেছে পুলিশ। তবে এখনই তাঁদের নাম-পরিচয় বলা যাবে না। রুবেলের বাবা মোকাব্বর মিয়া বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটির তদন্ত চলছে।

জয়পুরহাট শহরে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে শান্তিনগর এলাকায় এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩ মিনিট আগে
ফেনীতে ভাড়াবাসা থেকে রোকসানা আক্তার লিপি (৩১) নামে মহিলা দলের এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেনী পৌরসভার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি পৌর শহরের ১১ নম্বর ওয়ার্ডের মোকছেদুর রহমান সড়কের একটি ভাড়া বাসায় থাকত।
৪ মিনিট আগে
এক লাখ দুই হাজার টাকাসহ বরিশালের বাবুগঞ্জে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আজ বুধবার উপজেলার মাধবপাশা এলাকায় বাবুগঞ্জ আর্মি ক্যাম্পের একটি টহল দল তাঁদের আটক করে। এ সময় তাঁদের দেহ তল্লাশি করে টাকা ও ধানের শীষ প্রার্থীর ভোটার স্লিপ উদ্ধার করা হয়।
২২ মিনিট আগে
রাজধানীর মিরপুর শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ ও ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের দায়ে দুই পোলিং এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা ঢাকা-১৬ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থীর এজেন্ট। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এ কারাদণ্ড দেন।
২৮ মিনিট আগে