প্রস্তুতি থাকলেও গাইবান্ধা নদী ভাঙন এলাকা সরেজমিন দেখতে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে বহন করা হেলিকপ্টারটি নিচে নামল না। তবে হেলিকপ্টার থেকে ড্রোন ক্যামেরা দিয়ে নদী ভাঙনের চিত্র ধারণ করা হয়েছে।
আজ রোববার গাইবান্ধা জেলার নদী ভাঙন এলাকা পরিদর্শনে এসে এ ঘটনা ঘটে। এর আগে প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয় উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। বাড়তি নিরাপত্তাও নেওয়া হয়েছিল নদী ভাঙন কবলিত কাশিমবাজার এলাকায়।
বিষয়টি স্বীকার করে পানি সম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) নুর আলম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘গাইবান্ধার কাশিমবাজার এলাকায় নদী ভাঙন আমরা হেলিকপ্টার থেকেই দেখেছি, ওখানে নামা হয়নি। হেলিকপ্টারে তিন জায়গায় নামা যায়, আমরা কুড়িগ্রামের তিন জায়গায় নেমেছি। ওখানে নামলে চার জায়গা হবে। তাই নামা হয়নি।’
খোঁজ নিয়ে জানা যায়, আজ (রোববার) বেলা পৌনে ১২টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের কাশিমবাজার এলাকায় সরাসরি নদী ভাঙন এলাকা পরিদর্শন করার কথা ছিল পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের। কিন্তু তাকে বহনকারী হেলিকপ্টারটি নিচে অবতরণ করেনি।
স্থানীয়রা জানান, প্রতিমন্ত্রী সরকারি সফরে নদী ভাঙন এলাকা পরিদর্শন করতে এসে হেলিকপ্টার থেকে নিচে অবতরণ করেননি। কাশিমবাজার এলাকার এসে মাত্র ৩০ সেকেন্ডের মতো সময় ছিলেন তিনি। এই অল্প সময়ে ড্রোন ক্যামেরা দিয়ে চিত্র ধারণ করেছেন। নিচে নেমে নদী ভাঙন এলাকা পরিদর্শন করার কথা ছিল প্রতিমন্ত্রীর। তা না করে হেলিকপ্টার থেকে এক ঝলক দেখেই চলে গেলেন। এই এলাকার মানুষ প্রতিমন্ত্রীকে তাদের দুঃখের কথা জানাতেও পারল না।
উপজেলা জাতীয় পার্টির নেতা সরদার মিজানুর রহমান মিলন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ নদী ভাঙন এলাকা পরিদর্শন করতে এসেছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। তাঁর আগমন উপলক্ষে পানি উন্নয়ন বোর্ড কাশিমবাজার এলাকায় ব্যাপক প্রস্তুতি নিয়েছিল। ওই এলাকায় পতাকা উড়ানো হয়েছিল, যাতে হেলিকপ্টার থেকে পরিদর্শক দল বুঝতে পারে এটা কাশিমবাজারের ভাঙন এলাকা। দুপুরের দিকে প্রতিমন্ত্রীর হেলিকপ্টার আসে পরিদর্শনে, কিন্তু তিনি নিচে নামেননি।’
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুদুর রহমান আজকের পত্রিকা বলেন, ‘পানি সম্পদ প্রতিমন্ত্রী স্যারের নদী ভাঙন এলাকা পরিদর্শনের চিঠি পেয়ে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। তবে স্যারের হেলিকপ্টার নিচে অবতরণ করেনি।’

কিশোরগঞ্জের ভৈরবে ঋণের চাপ সহ্য করতে না পেরে হনুফা বেগম (৪৫) নামের তিন সন্তানের এক জননী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। আজ রোববার (২৩ আগস্ট) সকালে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে...
২ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামে থাকা বিভিন্ন মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
৪ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশের পর সীমান্তের প্রায় দুই কিলোমিটার ভেতর থেকে দীপ রুদ্র পাল (২২) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২০০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।
৮ মিনিট আগে
ডিবির দাবি, এসব তথ্য ব্যবহার করে অধ্যাপক ডা. এ কে এম আমিনুল হক ও অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে প্রাণনাশের ভয় দেখিয়ে বড় অঙ্কের অর্থ আদায়ের ‘অ্যাসাইনমেন্ট’ পান সানি। পরে হামলায় অংশগ্রহণকারী সদস্য সংগ্রহের দায়িত্ব দেন ফাতিন ইসরাক লাবিবকে।
৩৫ মিনিট আগে