
ফেনীর সোনাগাজী উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে তিন দিন ধরে পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে রয়েছে। এতে হাসপাতালের রোগীসহ চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের ভোগান্তিতে পড়েছেন। যান্ত্রিক ত্রুটির কারণে হাসপাতালে পানি ওঠানোর একমাত্র পাম্পটি বিকল যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
আজ শুক্রবার স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও তাদের স্বজনেরা আজকের পত্রিকাকে তাদের ভোগান্তির কথা তুলে ধরে। তারা জানায়, পানির অভাবে হাসপাতালে বাথরুমগুলো ব্যবহার করা যাচ্ছে না। গোসল করা যাচ্ছে না, এমনকি খাবার পানির সংকট দেখা দিয়েছে।
পৌর বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, ‘আমার সন্তানের সমস্যা দেখা দিলে তাকে জরুরি বিভাগে নিই। তখন তাঁরা বলেন, পানি নেই। যদি নিজেরা পানি ব্যবহারের ব্যবস্থা করতে পারেন, তবে ভর্তি করাতে পারেন। বাধ্য হয়ে ভর্তি করিয়েছি। দেখেছি, ফায়ার সার্ভিসের লোকজন কিছু পানি দিয়েছেন। কিন্তু তা পর্যাপ্ত না হওয়ায় আবার পানি বন্ধ হয়ে যায়।’
আব্দুল জলিল নামের রোগীর এক স্বজন বলেন, ‘তিন দিন ধরে পানির সংকট। এখানে রোগী এনে নিজেরাও রোগী হয়ে পড়লাম।’
কাজীরহাট থেকে আসা আমেনা বেগম নামের এক রোগী বলেন, ‘এখানে চিকিৎসার জন্য আসার পর থেকে টয়লেটের ট্যাপে পানি নেই। পানি সরবরাহ বন্ধ থাকায় এখানে সেবা নিতে এসে বিপাকে আছি। এ যেন মড়ার ওপর খাঁড়ার ঘা।’
এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম বলেন, ‘হাসপাতালে পানি সরবরাহের পুরো প্রক্রিয়া নষ্ট হয়ে গেছে। ফলে সমস্যা হচ্ছে। বিষয়টি নিয়ে আমি বিভিন্ন সহযোগী মাধ্যমকে জানিয়েছি। এখনো এর কোনো সমাধান হয়নি। আমাদের যারা স্টাফ রয়েছে, তাদের বলেছি কিছু পানি বালতি করে যেন দেওয়া হয়। আগামীকালের মধ্যে একটা সমাধান হবে আশা করি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

পাবনার চাটমোহরে চায়ের দোকানে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে দুজন আহত হয়েছেন। উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি এলাকার লালনের মোড়ে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মুখোশধারী তিন দুর্বৃত্ত কয়েকটি গুলি করে পালিয়ে যায়। সাজেদুলের হাতে এবং নাঈমের তলপেটে গুলি লাগলে তাঁরা মাটিতে লুটিয়ে
৬ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের চেঁচুয়া এলাকায় অবস্থিত গ্লোবাল শুজ লিমিটেডের কারখানায় ইফতারে বিরিয়ানি খেয়ে হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়। গুরুতর অসুস্থ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে
১৮ মিনিট আগে
মাইক্রোবাসে ছিলেন না জনি। ফলে তিনি বেঁচে গেলেও তিন শিশুসন্তান নিয়ে মারা গেছেন তাঁর স্ত্রী পুতুল। ফলে একটি সাজানো সংসার তছনছ হয়ে গেল। দেবরের বিয়েতে গিয়ে লাশ হয়ে ফিরলেন পুতুল, তাঁর তিন সন্তান আলিফ, সামিউল ও ইরাম।
৩১ মিনিট আগে
পরিস্থিতি খারাপ হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান বৈঠকে বসেন। সেখানে শ্রমিকদের দাবি আংশিক মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে তাঁরা রাতেই কাজে ফেরার ঘোষণা দেন। ঈদ বোনাস না পেয়ে দুই দিন ধরে ১ হাজার ৩০০ পরিচ্ছন্নতাকর্মী মঙ্গলবার সন্ধ্যা থেকে
৪২ মিনিট আগে