
পবিত্র ঈদুল ফিতরের বোনাস এবং প্রত্যেক মাসে ২২ দিনের পরিবর্তে ৩০ দিনের বেতনের দাবিতে তিন দিন ধরে আন্দোলন-কর্মসূচি পালন করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। দাবি আদায়ের জন্য তাঁরা দুদিন আগে গত মঙ্গলবার রাত থেকে নগরের সড়ক, অলিগলি থেকে বর্জ্য অপসারণ বন্ধ রেখেছেন। এতে আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুদিনে প্রায় ৪০০ টন বর্জ্যের স্তূপ সৃষ্টি হয় সড়ক ও পাশের ডাস্টবিনে।
উন্মুক্ত পড়ে থাকা এসব বর্জ্য পচে দুর্গন্ধ ছড়ায়। বিশেষ করে শহরের বাণিজ্যিক এলাকা গির্জামহল্লা এবং চকবাজারে ঈদের কেনাকাটা করতে আসা মানুষ দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েন।
তবে পরিস্থিতি খারাপ হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান বৈঠকে বসেন। সেখানে শ্রমিকদের দাবি আংশিক মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে তাঁরা রাতেই কাজে ফেরার ঘোষণা দেন।
জানা গেছে, ঈদ বোনাস না পেয়ে দুদিন ধরে ১ হাজার ৩০০ পরিচ্ছন্নতাকর্মী মঙ্গলবার সন্ধ্যা থেকে বর্জ্য অপসারণ বন্ধ করে দেন। দাবি আদায়ের লক্ষ্যে তাঁরা গতকালও নগরীতে ঝাড়ুমিছিল করেছেন।
সরেজমিন নগরের বাণিজ্যিক এলাকা গির্জামহল্লা, চকবাজার, কাটপট্টি, বাজার রোড ঘুরে ময়লায় সয়লাব হতে দেখা গেছে। রাস্তায় শত শত মানুষ ঈদের বাজার করতে এসে রাস্তায় বর্জ্যের দুর্গন্ধে অস্বস্তিতে পড়েন।
ঈদের কেনাকাটা করতে আসা গৃহিণী আসমা আক্তার বলেন, ময়লায় নোংরা হয়ে গেছে রাস্তা। শপিং মলগুলোতে দুর্গন্ধে হাঁটা যায় না। ঈদের সময় সিটি করপোরেশন কর্তৃপক্ষের এ ধরনের সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি।
নগরের আবাসিক এলাকা বগুড়া রোড, নবগ্রাম রোড, নিউ সার্কুলার রোড, বিএম স্কুল রোড, অক্সফোর্ড মিশন রোড, ফকিরবাড়ি রোড, কালীবাড়ি রোড ময়লার স্তূপ হয়ে আছে।
জানতে চাইলে বিসিসির পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ হোসেন বলেন, তিনি ঢাকায় আছেন। শুনেছেন সমঝোতার চেষ্টা চলছে। পরিচ্ছন্নতা কর্মকর্তা বলেন, দৈনিক ২০০ টন বর্জ্য অপসারণ করা হয়। সে অনুযায়ী গত দুদিনে প্রায় ৪০০ টন বর্জ্য জমেছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বরিশালের সমন্বয়ক রফিকুল আলম বলেন, এভাবে বর্জ্য রাস্তায় পড়ে থাকলে দুর্গন্ধে চর্মরোগ, শ্বাসকষ্ট দেখা দিতে পরে।
বাসদের বরিশাল জেলা সমন্বয়ক মনীষা চক্রবর্তী বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার পূরণ করাই বিসিসির প্রধান কর্তব্য।
বৈঠকে উপস্থিত হরিজন কর্মী সুমন দাস বলেন, ‘আমাদের দাবি ছিল ৩০ দিনে ২২ দিনের পরিবর্তে ৩০ দিনের বেতন দিতে হবে। প্রশাসক আগামী মাস থেকে ২৬ দিনের বেতন দেবে বলে আশ্বাস দিয়েছে। আর বোনাসের পরিবর্তে ১ হাজার টাকা করে প্রশাসক ব্যক্তিগতভাবে দিয়েছেন। এর কারণ হিসেবে তাঁর দাবি, বোনাস দেওয়ার বিধান নেই। পরে জনস্বার্থে আমরা দাবি মেনে কাজে যোগ দিয়েছি।’
বিসিসির নির্বাহী প্রকৌশলী রেজাউল বারী বলেন, সরকারি পরিপত্র মেনে শ্রমিকদের সঙ্গে সমন্বয় করা হয়েছে। তাঁরা সন্ধ্যায় কাজে ফিরেছেন।

চাঁদপুরের মতলব দক্ষিণে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতার বাড়িতে তালা ভেঙে নগদ ৪ লাখ ৬৫ হাজার টাকা ও প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। ঘটনায় একজনের নাম উল্লেখ করে আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১২ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে শাহাদাৎ হোসেন হত্যা মামলায় তিন সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মামলার অপর ১০ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
২৩ মিনিট আগে
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে চেয়ারম্যান করা হয়েছে দীপন তালুকদারকে। নতুন পরিষদে বিভিন্ন সম্প্রদায়ের ১৪ জন সদস্য মনোনীত হয়েছেন। আগের পরিষদ বাতিল করে আদেশটি কার্যকর করা হয়েছে।
২৪ মিনিট আগে
গাজীপুর সাফারি পার্কে রাখা সম্রাট ও নিহারকলি নামে উদ্ধার করা দুই হাতি মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে বন বিভাগ। নির্যাতন না করা, টাকা তোলায় ব্যবহার না করা এবং জিম্মানামা-মুচলেকাসহ কয়েকটি শর্তে ১২ আগস্ট হাতি দুটি হস্তান্তর করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৩৭ মিনিট আগে