
ফরিদপুরের নগরকান্দায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১০ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আহত একজনের অবস্থা গুরুতর। তবে প্রাথমিকভাবে তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে উপজেলার জোয়ারকান্দি এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বরিশাল থেকে যশোরগামী চাকলাদার পরিবহনের একটি বাস জোয়ারকান্দি এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে (ইজিবাইক) সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
আহত একাধিক যাত্রীর ভাষ্য, বাসটিতে অতিরিক্ত যাত্রী নিয়ে প্রায় ৮০ কিলোমিটার গতিতে ছুটে যাচ্ছিল। এ সময় যাত্রীরা চালককে গতি কমানোর জন্যও অনুরোধ করেন। তা তোয়াক্কা না করে অপর একটি গাড়িকে ওভারটেকিং করার সময় সামনেই ইজিবাইকটি চলে আসে। এ সময় সাইড দিতে গিয়ে বাসটি পাশের খাদে উল্টে পড়ে যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁকে ঘটনাস্থল থেকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আহত হয়েছেন...
১০ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দরে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর ধানখেত থেকে মোকছেদুল ইসলাম (৫২) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ঈদগাহ মাঠের পাশের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
২৫ মিনিট আগে
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া রাজা ওরফে পিচ্চি রাজাকে (৩০) আট দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে তাঁর পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে