
ফরিদপুরের মধুখালীতে আজকের পত্রিকার সাংবাদিক (নিজস্ব প্রতিবেদক, ঢাকা) সৌগত বসুর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সৌগত বসুর বাবা শ্যামলেন্দু বসু, মা কাকলী বসু ও প্রতিবেশী এক মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন গ্রামে সৌগত বসুর বাড়িতে সশস্ত্র এই হামলার ঘটনা ঘটে।

জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ বাড়িতে ঢোকে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে হামলা ও লুটতরাজ চালায়। সৌগতের বৃদ্ধ বাবা-মা ও প্রতিবেশী এক মেয়ে বাধা দিলে হামলাকারীরা তাঁদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনজনই গুরুতর আহত হন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সৌগত বসু আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে বাসায় কারও উপস্থিত টের পায় প্রতিবেশীর মেয়ে। এরপর বাবা যখন বাইরে বের হয়ে আসেন তখন হঠাৎ করেই তাঁর মাথা এবং মুখে জখম করা হয়। বাবা অজ্ঞান হয়ে যান। প্রতিবেশীর মেয়ে এবং আমার মাকে আঘাত করা হয়। হামলাকারী কতজন ছিল সেটি এখনো পর্যন্ত নিশ্চিত নয়।’
এ ঘটনার পর বিষয়টি থানা-পুলিশ ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে। এ বিষয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন বলেন, ‘এ বিষয়ে থানা-পুলিশ ব্যবস্থা নেবে।’

কুমিল্লার মুরাদনগরে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি মোস্তাক আহমেদ আবু মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার অপর দুজন হলেন আবু মিয়ার স্ত্রী হনুফা বেগম (৪৫) ও পালিত কন্যা ইতি আক্তার (১৮)।
২৮ মিনিট আগে
সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, গণমাধ্যমে ছয়জনের মৃত্যুর যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। মৃতের তালিকায় জাহানারা বেগমের নাম থাকলেও তিনি জীবিত এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি। তিনি বলেন, আগুনের আতঙ্কে দুইজনের মৃত্যু হয়েছে। অন্য দুইজন স্বাভাবিকভাবে মারা গেছেন।
৩১ মিনিট আগে
শামছুল ইসলাম মন্টু আরও বলেন, কোনো বিচারক আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতে পারেন না। দাবিগুলো যৌক্তিক হওয়ায় আইনজীবীদের সম্মতিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।
৩৮ মিনিট আগে
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশাল একটি মিছিল করে। সেই মিছিলটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
৪২ মিনিট আগে